নারায়ণগঞ্জ ০২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার

নারায়ণগঞ্জের চাষাড়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৮:৩০ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • ২১৭ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রাসেল গার্মেন্টসের শ্রমিকরা। সোমবার (২২ ডিসেম্বর) সকালে প্রায় ঘণ্টাব্যাপী গার্মেন্টসটির কয়েক শতাধিক শ্রমিক শহরের অন্যতম প্রধান ব্যস্ত এলাকা চাষাড়ার মুল সড়কে জড়ো হয়ে এই বিক্ষোভ করেন।

আন্দোলনরত শ্রমিকরা জানায়, শ্রমিক ছাঁটাই বন্ধ ও জেনারেল ম্যানেজার অপসারণসহ বিভিন্ন দাবিতে স্মারকলিপি প্রদান করেও কোনো ধরনের পদক্ষেপ পাওয়া যায়নি। গত ১৮ ডিসেম্বর সকালে শ্রমিকরা কাজে যোগদান করতে এসে দেখতে পান কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেছে। যার পরিপ্রেক্ষিতে গত দুইদিন ধরেই শ্রমিকরা আন্দোলন করে আসছেন।

এদিকে আন্দোলনরত শ্রমিকরা কারখানা খুলে দেওয়া ও জিএমের অপসারণ দাবিতে গত শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পরে বিকেলে সমাধানের আশ্বাস দিলেও তা শেষ পর্যন্ত সমাধান হয়নি।

এদিকে শ্রমিকদের সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শ্রমিকদের বুঝিয়ে ও তাদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে ঘটনাস্থল থেকে সরিয়ে দেন।

ঘটনাস্থলে উপস্থিত থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুর বলেন, রাসেল গার্মেন্টসের শ্রমিকরা চাষাড়া সড়ক বন্ধ করে বিক্ষোভ করছিল। পরবর্তীতে আমরা জেলা প্রশাসকের নির্দেশনায় শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দিয়েছি। সেইসঙ্গে মালিক কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিকরা বসে আলোচনার মাধ্যমে তাদের সমস্যার সমাধান করবেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের চাষাড়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ

আপডেট সময় : ০৫:২৮:৩০ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫