নারায়ণগঞ্জ ০৭:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার বিন মিশাল ট্রাভেলসের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে রিয়াদে সংবাদ সম্মেলন রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ শ্রমিক অসন্তোষ নিরসন সহ শিল্পাঞ্চলে স্বস্তি ফেরাতে মাঠে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন যখন যে দল ক্ষমতায় আসে সে দলে মিশে যায় বহুরূপী বাচ্চু নাসিক ৩ নং ওয়ার্ডে বেপরোয়া ভূমিখেকো বাচ্চু শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে এসপি হাবিবুর রহমানকে পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় নারায়ণগঞ্জ সদর উপজেলায় একযোগে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান যুবলীগ, না যুবদল—রূপগঞ্জে আজিজুল মালুমকে ঘিরে রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন অসহায় নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন দিয়ে পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ ডিসি

রিয়াদে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত

আজ বাংলাদেশ দূতাবাস রিয়াদে সর্বস্তরের প্রবাসীদের উপস্থিতিতে
আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

বাংলাদেশ থেকে কাজ শিখে দক্ষতার সনদ নিয়ে সৌদি আরবে আসার জন্য আহ্বান জানালেন রাষ্ট্রদূত মো: দেলওয়ার হোসেন। আজ সকালে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে এবং ২০২৪ সালের জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে প্রবাসীদের রেমিট্যান্স শাটডাউন সহ অন্যান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।পরবর্তীকালে বৈধপথে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় প্রবাসীদের ভূয়সী প্রশংসা করেন।

রাষ্ট্রদূত জানান সৌদি আরবে দক্ষ কর্মীদের বেতন বেশী এবং তাদের সমস্যাও তুলনামূলকভাবে অনেক কম। দক্ষ কর্মী প্রেরণ করা গেলে সৌদি আরবে কর্মীদের সমস্যা অনেকাংশে হ্রাস পাবে।সৌদি আরব দক্ষতার ভিত্তিতে আগামী দিনে চাহিদাসম্পন্ন বিভিন্ন পেশার শ্রেণী বিন্যাস করেছে। বাংলাদেশ থেকে বিভিন্ন পেশায় সৌদি সরকার অনুমোদিত দক্ষতার সনদ প্রদান করা হচ্ছে। এ সনদ ছাড়া আগামীতে সৌদি আরবে কাজের ভিসা পাওয়া কঠিন হবে।

তিনি প্রবাসীদের কল্যাণে অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন প্রশংসনীয় উদ্যোগ সম্পর্কে প্রবাসীদেরকে অবহিত করেন। রাষ্ট্রদূত জানান প্রবাস ফেরত বাংলাদেশিদের দক্ষতা ও অভিজ্ঞতা অনুযায়ী বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টির জন্য সরকার কাজ করছেন। অচিরেই এর সুফল পাওয়া যাবে।

রাষ্ট্রদূত আরও জানান যে, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। প্রবাসীদের দীর্ঘদিনের দাবীর প্রতি সম্মান জানিয়ে সরকার প্রবাস থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের সুযোগ করে দিয়েছে। আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত Postal Vote BD মোবাইল অ্যাপের মাধ্যমে ভোটার হিসেবে নিবন্ধন করা যাবে। তিনি সৌদি আরব প্রবাসী জাতীয় পরিচয়পত্রধারী সকল বাংলাদেশিকে নির্ধারিত সময়ের মধ্যে ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার জন্য আহ্বান জানান।

পরে দিনব্যপী কর্মসূচির অংশ হিসেবে প্রবাসীদের জন্য দূতাবাস প্রাঙ্গনে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প এবং Postal Vote BD মোবাইল অ্যাপের মাধ্যমে ভোটার নিবন্ধন হেল্প ডেস্কের কার্যক্রম পরিদর্শন করেন।
এসময় দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং রিয়াদস্থ বাংলাদেশ কমিউনিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার

রিয়াদে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত

আপডেট সময় : ০১:৫১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫