নারায়ণগঞ্জ ০৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান প্রশাসনের সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও! ভিশন ২০৩০-এর সুযোগে সৌদিতে সফল বাংলাদেশি উদ্যোক্তা, দেশে বিনিয়োগের আহ্বান নারায়ণগঞ্জে প্রথমবারের মত নৌযান শুমারি ২০২৬ অবহিতকরণ সভায় অনুষ্ঠিত সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের নারায়ণগঞ্জের রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি অন্য জেলার জন্য উজ্জ্বল দৃষ্টান্ত: ডিসি মো :রায়হান কবির নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা,দোয়া, স্মরণ ও সংবর্ধনা অনুষ্ঠান নারায়ণগঞ্জে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৫ জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

ফতুল্লায় বাউল শিল্পির স্বামীকে কুপিয়ে হত্যা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ২৬৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় সুমন খলিফা (৩৫) নামে এক বাউল শিল্পির স্বামীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১ ডিসেম্বর) সকালে খবর পেয়ে ফতুল্লার মধ্য নরসিংপুর এলাকার একটি পরিত্যক্ত বাড়ির সামনে থেকে নিহত সুমন খলিফার লাশ উদ্ধার করে পুলিশ। এরপর লাশ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরন করা হয়।
নিহত সুমন খলিফা (৩৫) বরিশাল জেলার আগৈলঝড়া থানার আন্দার মানিক কোন্দলদোয়া এলাকার মন্টু খলিফার ছেলে। তার স্ত্রী সোনিয়া সরকার একজন বাউল শিল্পি।

বাউল শিল্পি সোহেল সরকার জানান, গত রবিবার ছিলো বাংলাদেশ বাউল শিল্পি ফাউন্ডেশনের বর্ষপূর্তি। এ উপলক্ষে আমাদের পঞ্চবটি বাউল ক্লাবে এদিন রাতে দোয়া মাহফিল শেষে রান্না করা খাবার বিতরন করা হয়। আমাদের আমন্ত্রনে সোনিয়া ও তার স্বামী সুমন দোয়া মাহফিলে অংশ নেয়। এরপর উপস্থিত অনেক শিল্পি একটা করে গান গায়। এসময় সোনিয়াও একটি গান গেয়ে চলে যায়।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, ধারণা করা হচ্ছে মারাত্মক ক্ষোভ থেকে সুমনকে এলোপাথারি কুপিয়েছে দুর্বৃত্তরা। তার মাথার তালুতে, পেটে, পিঠে ও হাতে কুপিয়ে হত্যা করা হয়েছে।

তিনি আরো জানান, প্রাথমিক ভাবে জানা গেছে সুমন খলিফা তার পূর্বের স্ত্রীকে তালাক দিয়ে দেড় বছর পূর্বে সোনিয়া সরকারকে বিয়ে করেন। বিয়ের পর থেকে সোনিয়াকে নিয়ে বিভিন্ন এলাকায় গিয়ে বাউল গান করে বেড়ায়। এ বিষয়ে তদন্তের পর বিস্তারিত জানানো হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান প্রশাসনের

ফতুল্লায় বাউল শিল্পির স্বামীকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ১১:২৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫