নারায়ণগঞ্জ ০৭:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কল্যাণ তহবিলের চেক বিতরণে -রাষ্ট্র ও প্রশাসন আপনাদের পাশে আছে : ডিসি রায়হান, কবির নারায়ণগঞ্জে রেল সেতুর পিলারের নিচের মাটি কাটা প্রকল্পেরই অংশ: রেলমন্ত্রী শেখ রবিউল আলম নারায়ণগঞ্জে এইচএসি কেন্দ্র পরিদর্শন: ‘সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্নের প্রত্যাশা’ ডিসির ফতুল্লায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, দুই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জে গণশুনানিতে সেবা প্রত্যাশীদের অভিযোগ শুনে তাৎক্ষণিক নিষ্পত্তির উদ্যোগ ডিসির সিদ্ধিরগঞ্জে এক ব্যক্তিকে পিস্তল ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে শিক্ষা-থেরাপি সামগ্রী বিতরণ করেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন দক্ষতাই স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার’: ডিসি রায়হান কবির ফতুল্লায় ঘুমন্ত স্বামীকে জবাই করে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

সিদ্ধিরগঞ্জ থানায় ১০ মাসে ৪৩০ মামলা, তাঁর মধ্যে ১৭১ মামলা মাদকের

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ২৮৫ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জ থানায় জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত থানা পুলিশের অভিযানে গত ১০ মাসে ৪৩০ মামলা। তাঁর মধ্যে ১৭১ মামলা মাদকের।
মাদক মামলায় মাদক উদ্ধার ও আসামি গ্রেপ্তার করা হয়। গত ১০ মাসে ইয়াবা ৫৫৭৫ পিছ, গাঁজা ৪৬ কেজি ৩৭০ গ্রাম, হিরোইন ২১৯.৩৫ গ্রাম, ফেন্সিডিল ৭৯ বোতল ও দেশী মদ ১৫ লিটার উদ্ধার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। শুধু মাদকসহ বিভিন্ন অপরাধে গত ১০ মাসে ৪৩০ টি মামলা দায়ের করেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। প্রত্যেকটি মামলায় আসামিদের গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়।

বিভিন্ন ধরনের অপরাধীদের আইনের আওতায় আনতে সিদ্ধিরগঞ্জ পুলিশ তৎপর রয়েছে বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিনুর আলম।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনুর আলম সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, গত ১০ মাসে বিভিন্ন অপরাধে মোট ৪৩০ টি মামলা দায়ের হয়েছে। তাঁর মধ্যেই ১৭১ টি মাদক মামলা। প্রত্যেকটি মামলায় আসামি গ্রেফতার হয়েছেন এবং ওয়ারেন্ট এর আসামিও গ্রেফতার করা হয়েছে। গত ২৫ শে জানুয়ারি থেকে ২৫ শে অক্টোবর পর্যন্ত নিয়মিত মামলায় ৬৯৬ জন আসামি গ্রেফতার করা হয়।

বিশেষ করে মাদকের ১৭১ টি মামলায় আসামি গ্রেফতার ও মাদক উদ্ধার হয়েছে। অন্যান্য মামলাগুলি হল, খুন, ডাকাতি, দ্রুত বিচার, অস্ত্র মামলা, দস্যুতা, অপহরণ, চাঁদা দাবি, বৈষম্যবিরোধী হত্যা মামলা, ধর্ষণ, গণধর্ষণ, নারী নির্যাতন, শিশু নির্যাতন, চুরি, সড়ক দুর্ঘটনা।

সিদ্ধিগঞ্জ থানার ওসি শাহীনুর আলম আরও বলেন, আমার থানা পুলিশ পাড়া মহল্লার সাধারণ জনগনের জানমালের নিরাপত্তা দিতে সর্বদাই প্রস্তুত রয়েছে। মাদক সহ বিভিন্ন অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করে যাচ্ছে। পুলিশের মনোবল বৃদ্ধি করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করা হচ্ছে। অপরাধী যত বড় প্রভাবশালী হোক না কেন তাদেরকে কোন ধরনের ছাড় দেওয়া হবে না। আমাদের শ্রদ্ধেয় নারায়ণগঞ্জ পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় আমরা নির্বিকভাবে কাজ করে যাচ্ছি। অপরাধ নির্মূলে পুলিশের পাশাপাশি এলাকাবাসীকেও এগিয়ে আসার আহ্বান জানান ওসি শাহিনুর আলম।

এলাকাবাসী জানায়, নিয়মিত পুলিশের টহল থাকায় অপরাধীদের আনাগোনা কমেছে। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ যোগদান করার পর তার পুলিশি তৎপরতার কারণে এলাকার মানুষ নির্বিঘ্নে জীবনযাপন করতে পারছে। আমরা এলাকাবাসী আশা করি সামনের দিনগুলিতে অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভূমিকা আরও কঠোর হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

সিদ্ধিরগঞ্জ থানায় ১০ মাসে ৪৩০ মামলা, তাঁর মধ্যে ১৭১ মামলা মাদকের

আপডেট সময় : ০৬:৫৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫