নারায়ণগঞ্জ ০১:১৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২ নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান প্রশাসনের সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও!

আমাদের অভিভাবক তারেক রহমানের প্রতি আমার অবিচল বিশ্বাস আস্থা আছে : মামুন মাহমুদ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৮:০৮ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসনে একজন শিক্ষিত যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। তিনি বলেন, তৃণমূল নেতাকর্মীদের প্রাণের দাবিকে আমাদের অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিশ্চয়ই মূল্যায়ন করবেন। তারেক রহমানের প্রতি আমার অবিচল বিশ্বাস ও আস্থা আছে। তিনি কোন ভুল সিদ্ধান্ত নিবেন না। তাই আমরা তারেক রহমানের সঠিক সিদ্ধান্তের অপেক্ষায় রইলাম।

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নির্বাচনী গণসংযোগ ও র‌্যালি শেষে ধানের শীষে ভোট চেয়ে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন দলীয় মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক মামুন মাহমুদ।

মামুন মাহমুদ বলেন, আমি হুকুম দিলে দাবি আদায়ের জন্য আপনারা মহাসড়কে বসে থাকবেন। কিন্তু আমি তা চাইনা। দাবি আদায়ের জন্য আমি কোন কর্মসূচি দেবনা। কারণ, আমাদের দলের কান্ডারী আমাদের অভিভাবক তারেক রহমাননের প্রতি আমি বার বার আস্থা রাখি। তিনি চারবার আমাকে জেলা বিএনপির দায়িত্ব দিয়ে আস্থার প্রমাণ রেখেছেন। আজকের এ সমাবেশ নিশ্চয়ই তারেক রহমান দেখছেন। আমার বিশ্বাস তিনি তৃণমূল নেতাকর্মীদের দাবিকে মূল্যায়ন করবেন। তৃণমূলের আশা আকাঙ্খাকে তিনি হতাশ করবেন না। আমার বিশ^াস তিনি সঠিক সিদ্ধান্ত নিবেন।

উপস্থিত নেতাকর্মীদের ধর্যধরার আহ্বান জানিয়ে মামুন মাহমুদ বলেন, আপনারা ঐক্যবদ্ধ হোন। যাদের রক্তের বিনিময়ে ফ্যাসিবাদ শেখ হাসিনাকে বিতারিত করা হয়েছে, তাদের রক্তের প্রতিশোধ নেওয়া হবে। ইতোমধ্যে শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে। তবে এ রায় কর্যকর না হওয়া পর্যন্ত রাজপথ ছেড়ে যাবনা।

তার আগে বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা মামুন আদমজী সড়কের বিদ্যুৎ অফিস এলাকায় জোড় হয়। সেখান থেকে মামুন মাহমুদের নেতৃত্বে নির্বাচনী গণসংযোগ ও র‌্যালি বের করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে মাদনীনগর দশতলা ভবন এলাকায় গিয়ে ষেশ করা হয়। র‌্যালিতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির

আমাদের অভিভাবক তারেক রহমানের প্রতি আমার অবিচল বিশ্বাস আস্থা আছে : মামুন মাহমুদ

আপডেট সময় : ০৬:৩৮:০৮ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫