নারায়ণগঞ্জ ০৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান প্রশাসনের সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও! ভিশন ২০৩০-এর সুযোগে সৌদিতে সফল বাংলাদেশি উদ্যোক্তা, দেশে বিনিয়োগের আহ্বান নারায়ণগঞ্জে প্রথমবারের মত নৌযান শুমারি ২০২৬ অবহিতকরণ সভায় অনুষ্ঠিত সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের নারায়ণগঞ্জের রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি অন্য জেলার জন্য উজ্জ্বল দৃষ্টান্ত: ডিসি মো :রায়হান কবির নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা,দোয়া, স্মরণ ও সংবর্ধনা অনুষ্ঠান নারায়ণগঞ্জে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৫ জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

রিয়াদস্থ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে লাইব্রেরী ও সিক রুম উদ্বোধন ও পুরস্কার বিতরণ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২১:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

ফারুক আহমেদ চান,মধ্যপ্রাচ্য ইনচার্জ : রিয়াদস্থ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীদের পাঠ্যভ্যাস বৃদ্ধি ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নের লক্ষ্যে আলাদা দুটি লাইব্রেরী ও একটি সিক-রুম উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে কলেজ মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক গাউছুল আলম মাফি।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বোর্ড অফ ডাইরেক্ট এর সন্মানিত চেয়ারম্যান মোহাম্মদ শোয়াইব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ফাইনান্স ডিরেক্টর মোহাম্মদ আমিনুল হুদা, প্রিন্সিপাল রকিবুল আলম ও ভাইস প্রিন্সিপাল কাউসার মাহমুদ।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি ফারুক আহমেদ চাঁন এবং বাথায় অবস্হিত ইয়াসমিন রেস্টুরেন্টের ম্যানেজার আরিফ হোসেন।

অতিথীরা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং সুস্থ-সবলভাবে বেড়ে ওঠার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, লাইব্রেরী ও সিক-রুম শিক্ষার্থীদের জ্ঞান ও স্বাস্থ্যের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।

অনুষ্ঠানের শেষে বিভিন্ন শ্রেণির মেধাবী ও আগস্ট মাসে শত ভাগ উপস্থিত ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথীরা।এবং ইয়াসমিন রেস্টুরেন্টের পক্ষ থেকে উপস্থিত ছাত্র-ছাত্রীদের মাঝে চকলেট বিতরণ করা হয়।
পুরস্কার পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে এবং কলেজ প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানায়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান প্রশাসনের

রিয়াদস্থ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে লাইব্রেরী ও সিক রুম উদ্বোধন ও পুরস্কার বিতরণ

আপডেট সময় : ০১:২১:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫