নারায়ণগঞ্জ ০৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার

আড়াইহাজারে দুই গ্রুপের সংঘর্ষ, ভাংচুর লুটপাট, আহত ১০

নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্থানীয় দুটি গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে টেটা বিদ্ধসহ অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন, মঙ্গলবার সকাল সাড়ে ৮ টায় উপজেলার খাগকান্দা ইউনিয়নের বাহেরচর এলাকায় এই ঘটনাটি ঘটে। ঘটনায় বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর এবং লুটপাট করা হয়েছে।
পুলিশ এবং প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্যের বিষয় নিয়ে বাহেরচর এবং কাকাইলমোড়া গ্রামবাসীর মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। উক্ত বিরোধের কারণে, শুক্রবার বিকেলে খাগকান্দা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি লোকমান মেম্বারের নেতৃত্বে প্রায় ৫০/৬০ জন লোক টেটা, বল্লম, লাঠিসোটা ইত্যাদি দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে আবেদ আলী প্রধানের বাড়ীতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা কাকাইলমোড়া গ্রামের আবেদ আলী প্রধান এবং তার ভাই গেলানী ও জিলানীর বসত ঘরসহ বেশ কয়েকটি বাড়ীঘর , একটি মুরগীর খামার , একটি রড সিমেন্টের দোকান, নগদ টাকা, স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে যায়।
এ সময় হামলাকারীদেরকে বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে আবেদ আলী প্রধানের পক্ষের সাইদুল, মনির, জিলানী, সিদ্দিক,মঞ্জুর, মকবুল হোসেন, রাসেল, ফাহাদ, মজিবুর (মজি) সহ প্রায় ১০ জন গুরুতর আহত হয়। সংঘর্ষে লোকমান মেম্বারের পক্ষের ও কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। আড়া্হাইজার থানার ওসি খন্দকার নাসিরউদ্দিন জানান, দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের তথ্য পাওয়ার পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।”

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

আড়াইহাজারে দুই গ্রুপের সংঘর্ষ, ভাংচুর লুটপাট, আহত ১০

আপডেট সময় : ০৫:৩৭:১০ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫