নারায়ণগঞ্জ ১২:১৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন আড়াইহাজারে হাসপাতাল মালিকদের সংবাদ সম্মেলন: নবায়ন প্রক্রিয়াধীন, অবৈধ নয় গ্রেপ্তার এড়াতে মোটা অঙ্কের লেনদেন? এসআই অলিউল্লাহর বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন নিয়ে শুরু হয়েছে ভেলকিবাজি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী ও ডাকাতি মামলার আসামিসহ গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের গণশুনানি ভুক্তভোগীদের আস্থার স্থানে পরিণত সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা রূপগঞ্জে পৃথক মামলায় পাঁচজনের কারাদণ্ড সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার

আওয়ামীলীগের দোসরদের জন্য বিএনপির দরজা বন্ধ : মামুন মাহমুদ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৪:১৫ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • ২৩১ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, আগামী দিনে আমাদের যে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, সে চ্যালেঞ্জ মোকাবেলায় তরুন ও মেধাবীদের সদস্য কার্যক্রমে অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে এসকল তরুন ও মেধাবীরাই আগামী দিনে আমাদের পিছনে বা সামনে যে অদৃশ্য রয়েছে তার বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে। তাই আমাদের দায়িত্ব হবে নতুন নতুন সদস্য সংগ্রহের মাধ্যমে দলের শক্তি বৃদ্ধি করা।
বুধবার (২ জুলাই) সিদ্ধিরগঞ্জের ৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্মক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় অধ্যাপক মামুন মাহমুদ বলেন, বিএনপি হচ্ছে উদার গনতান্ত্রিক রাজনৈতিক দল। এ দলে সকলের প্রবেশ করার সুযোগ রয়েছে শুধুমাত্র অপরাধীরা ছাড়া। আর পতিত স্বৈরাচার যারা। যারা এ দেশ থেকে বিতাড়িত হয়েছে, যাদের রাজনীতি এ দেশের জনগণ প্রত্যাখান করেছে, তাদেরকে ঘৃনা ভরে এ দেশের মানুষ ছুড়ে ফেলে দিয়েছে। সেই রাজনীতির সাথে যারা জড়িত ছিল, যারা তাদের দোসর ছিল, আওয়ামী দোসরদেরকে আমাদের বিতাড়িত করতে হয়েছে, এ দেশ থেকে বিতাড়িত হয়েছে, তাদেরকে এই কার্যক্রমের মধ্যে আমরা নিতে চাই না। তাদেরকে আমরা সদস্য করতে চাই না। সুতরাং তাদের জন্য দরজা বন্ধ থাকবে। আর সবাইর জন্য এই জাতীয়তাদী দলের দরজা খোলা থাকবে।
তিনি আরো বলেন, যারা জাতীয়তাবাদী আদর্শ বিশ্বাস করে, যারা এই বাংলাদেশকে ভালবাসে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিশ্বাস করে, তাদের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দরজা সব সময় খোলা থাকবে। তারা এই দলে আমন্ত্রিত হবে, তাদেরকে আমরা নতুন নতুন সদস্য করে নেব এবং তাদের মেধা ও প্রজ্ঞা দিয়ে আমাদের এই জাতীয়তাবাদী দলকে রাষ্ট্র পরিচালনায় কাজে লাগাবে। সুতরাং এমন এমন সদস্যদেরকে আনতে হবে যাদের মেধা এবং প্রজ্ঞা দিয়ে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনাব তারেক রহমানের নেতৃত্বে ক্ষত-বিক্ষত বাংলাদেশকে আবার নতুন করে সাঁজাতে হবে। কোন অত্যাচারী, কোন চাঁদাবাজ, কোন ভুমিদস্যু, কোন মাদক ব্যবসায়ীকে এই দলে জায়গা দেয়া হয় নাই।
নাসিক ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল হোসেনের সভাপতিত্বে এবং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফারহান আহমেদ রুবেলের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অকিল উদ্দিন ভূঁইয়া, রিয়াজুল ইসলাম রিয়াজ, সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইমাম হোসেন বাদল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গাজী মনির হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের সদস্য সচিব সোহেল রহমান, থানা স্বেচ্ছাসেবক দলের সি: যুগ্ম আহ্বায়ক শাহ আলম মাষ্টার, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সিফাতুর রহমান রাজু, বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন, গোলজার হোসেন, মোক্তার হোসেন মুক্তুল, রিয়াজুল ইসলাম, ফারুক হোসেন, দেলোয়ার হোসেন, মাসুদুর রহমান মাসুদ, বাবুর প্রধান, রাকিবুল দেওয়ান, লিয়াকত হোসেন লেকু, জুয়েল রানা, যুবদল নেতা মাইনুল হোসেন, বিএনপি নেতা সেলিম, এড. আব্দুর রাজ্জাক রাজু, মনির হোসেন খানসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী প্রমূখ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন

আওয়ামীলীগের দোসরদের জন্য বিএনপির দরজা বন্ধ : মামুন মাহমুদ

আপডেট সময় : ০৮:৫৪:১৫ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫