নারায়ণগঞ্জ ০৮:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে শিক্ষিকার লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন সোনারগাঁয়ে ফ্লাইওভার ব্রিজের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত চাষাঢ়ায় যানজট নিরসনের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আকস্মিক পরিদর্শনে এসপি হাবিবুর রহমান তীব্র তাপদাহে পথচারী, ট্রাফিক ও শ্রমজীবীদের মাঝে ডিসি-এসপির পানি ও স্যালাইন বিতরণ আইভীর স্লোগানে গ্রেপ্তার আইনজীবীসহ তিনজন সিদ্ধিরগঞ্জে ডালিমগংদের জমি দখলের অভিযোগ শিপুর বিরুদ্ধে সোনারগাঁয়ে ৬ বোতল কেরু মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রূপগঞ্জের ভুলতায় ঢাকা-সিলেট মহাসড়ক দখলমুক্ত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অনুমোদনহীন কসমেটিকস বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী রক্ষায় ও পরিবেশ দূষণ প্রতিরোধে মানববন্ধন

সৌদি আরবে প্রবাসী লেখক সম্মাননা পুরস্কার পেলেন শায়েখ শাহাদাত আল মাহদী

সৌদি আরবের রিয়াদে “প্রবাসের গল্প সিরিজ পাঠক ফোরাম” এর আয়োজনে শাহাদাত হুসাইন সম্পাদিত প্রবাসীদের বৃহৎ সংকলন প্রবাসের গল্প সিরিজ বইয়ের মোড়ক উন্মোচন ও লেখক সম্মাননা পুরস্কার ২০২৫ প্রদান করা হয়েছে।

সম্প্রতি রিয়াদের বাথহায় অবস্থিত ইয়াসমিন অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে এই প্রথম চলতি বছর মোট ১৭ জন লেখককে সম্মাননা প্রদান করা হয়। এরমধ্যে বিশিষ্ট লেখক,আবৃত্তিকার ও উপস্থাপক হিসেবে সম্মাননা পুরস্কার পেয়েছেন ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কৃতি সন্তান শায়েখ শাহাদাত আল মাহদী। তিনি সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মসজিদ হায়া সুবয়ীতে দীর্ঘদিন যাবত সুনামের সহিত নিয়মিত ইমাম হিসেবে নিযুক্ত আছেন।
এছাড়াও দৈনিক আলোকিত সকালের রিয়াদ প্রতিনিধি ও ইসলামী সাংস্কৃতিক সংগঠন হারামাইন শিল্পীগোষ্ঠীর যুগ্ম নির্বাহী পরিচালক এবং বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের ধর্ম বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

প্রবাসের গল্প সিরিজ বইয়ের মোড়ক উন্মোচন ও প্রবাসী লেখক সম্মাননা পুরস্কার ২০২৫ প্রদান অনুষ্ঠানে সম্মাননা পেয়ে শাহাদাত আল মাহদী অনুভূতি প্রকাশ করে বলেন,প্রথমে আমি মহান আল্লাহর শোকরিয়া আদায় করছি এবং আগামীতে প্রবাসীদের নানাবিধ সমস্যা ও সম্ভাবনার কথা আরো বেশী করে লিখনীর মাধ্যমে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত  করে তিনি দেশ বিদেশে অবস্থানরত সকলের দুআ কামনা করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে শিক্ষিকার লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

সৌদি আরবে প্রবাসী লেখক সম্মাননা পুরস্কার পেলেন শায়েখ শাহাদাত আল মাহদী

আপডেট সময় : ০৯:২৭:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫