নারায়ণগঞ্জ ০৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্ব পরিবেশ দিবসে নারায়ণগঞ্জে ১০ হাজার বৃক্ষের চারা বিতরণ: ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ ভাষাসৈনিক আয়েশা বেগমের প্রয়াণ: তিন দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন প্রচণ্ড রৌদ্রের প্রখরতায় পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ সর্ব মহলে প্রশংসিত শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬ তম তিরোধান উৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে নারায়ণগঞ্জে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর মানববন্ধন কাশিপুর কল্যাণী খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ খাল পুনঃখনন শুরু, তৎপর সদর উপজেলা প্রশাসন অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি: ফতুল্লার সুন্দরবন রেস্তোরাঁর মালিক গ্রেপ্তার ডেঙ্গু ও জলাবদ্ধতা রোধে নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে ডিসি মো:রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ২ কোটি টাকা চাঁদার দাবিতে নির্মাণ সামগ্রী লুটের অভিযোগ যুবদল নেতার ২০ হাজার ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ

যতক্ষণ তারেক জিয়া দেশে না আসবে ততক্ষণ রাজপথ ছাড়বোনা : মামুন মাহমুদ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৩:২২ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, ফ্যাসিষ্ট হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠন হলো। বহু বড় বড় সন্ত্রাসী জেল থেকে বের হয়ে গেলে। অথচ এখনো আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেখ রহমান দেশে ফিরে আসতে পারেননি। তাই যতক্ষণ পর্যন্ত তারেক রহমান দেশে ফিরে না আসবে ততদিন আমরা রাজপথ ছেড়ে যাবনা। সুশৃঙ্খলভাবে দলীয় শৃঙ্খলা টিক রেখে দলকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।

রোববার(৯ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগর এলাকায় গ্রিন গার্ডেন পার্টি সেণ্টারে জেলা বিএনপির সকল অঙ্গসংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মামুন মাহমুদ বলেন, আমাদের দাবি এখনো পুরন হয়নি। অন্তর্বর্তী সরকারের ৬ মাস গত হয়েছে। এখনো নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হয়নি। অথচ এ সরকারের কাজ হল অবাদ সুষ্টু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা। অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, এটিএম কামালসহ অনেকের নাম উল্লেখ করে মামুন মাহমুদ বলেন, সামন্য লোভ লালসার মোহে কিংবা ভয়ে ওসমান পরিবারের খপ্পড়ে পড়ে নারায়ণগঞ্জ থেকে বিএনপির অনেক নেতা হারিয়ে গেছে। ধ্বংস হয়ে গেছে তাদের অনেক নেতৃত্ব। অথচ দলের জন্য তাদের বহু ত্যাগ ও অবদান ছিল। তাই তাদের মত ভুল করা যাবে না।

অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, শরীফ আহমদ টুটুল, জেলা মহিলা দলের সভানেত্রী রহিমা শরীফ মায়া, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা শ্রমিক দলের সভাপতি মণ্টু মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন, জেলা তাঁতীদলের সভাপতি মোস্তাফিজুর রহমান শুক্কুর,বাংলাদেশ জাতীয়য়তাবাদী আইন ছাত্র ফোরামের আহ্বায়ক খন্দকার মোহাম্মদ সাদ্দাম হোসেন, জেলা ওলামাদলের আহ্বায়ক হাফেজ মোহাম্মদ জাকারিয়া ও সদস্য সচিব মাওলানা হাবিব এহসানী জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলনসহ জেলার সকল অঙ্গসংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিশ্ব পরিবেশ দিবসে নারায়ণগঞ্জে ১০ হাজার বৃক্ষের চারা বিতরণ: ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ

যতক্ষণ তারেক জিয়া দেশে না আসবে ততক্ষণ রাজপথ ছাড়বোনা : মামুন মাহমুদ

আপডেট সময় : ০৭:৪৩:২২ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫