নারায়ণগঞ্জ ০৫:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ৬০ পিস ইয়াবা উদ্ধার অর্থ আত্মসাত ও শৃঙ্খলা ভঙ্গ করায় সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাব থেকে মোসলেম উদ্দিন ও আমীর হোসেনকে বহিষ্কার আড়াইহাজারে যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার,স্ত্রী আটক রূপগঞ্জে শিক্ষিকার লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন সোনারগাঁয়ে ফ্লাইওভার ব্রিজের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত চাষাঢ়ায় যানজট নিরসনের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আকস্মিক পরিদর্শনে এসপি হাবিবুর রহমান তীব্র তাপদাহে পথচারী, ট্রাফিক ও শ্রমজীবীদের মাঝে ডিসি-এসপির পানি ও স্যালাইন বিতরণ আইভীর স্লোগানে গ্রেপ্তার আইনজীবীসহ তিনজন সিদ্ধিরগঞ্জে ডালিমগংদের জমি দখলের অভিযোগ শিপুর বিরুদ্ধে সোনারগাঁয়ে ৬ বোতল কেরু মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কালাপাহাড়িয়ায় আইনশৃঙ্খলা বিষয়ে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারের কালাপাহাড়িয়া ইউনিয়নে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, সাইবার ক্রাইম, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, ইভটিজিং প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) দুপুরে কালাপাহাড়িয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  এএসপি ( গ সার্কেল  ) মেহেদী ইসলাম।

আলোচ্য বিষয়ে স্থানীয় নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের প্রত্যাশার প্রেক্ষিতে প্রধান অতিথি মেহেদী ইসলাম বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, ইভটিজিং এ জড়িত ব্যক্তি সমাজের জন্য অভিশাপ, তারা কে কোন দল ও মতের অনুসারী তা আমাদের কাছে বিবেচ্য নয়।সে অপরাধী তার স্থান এই সমাজে হতে পারে না। দেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ কঠোর ব্যবস্থা নেবেন। আপনাদের অবগতির জন্য বলছি এখনকার পুলিশ আগের অবস্থানে নেই। আমরা অপরাধীদের দলীয় পরিচয় বিবেচনা করবো না। সুতরাং অপরাধ করে পার পেয়ে যাবেন এমনটা ভাববেন না। সমাজের সর্বস্তরের জনগণের সহযোগিতা নিয়ে আমরা একটি শান্তিপূর্ণ সমাজব্যবস্থা গড়ে তুলতে চাই। আমি আশা করি আপনারা এই বিষয়ে আমাদের পাশে থাকবেন।

সভাপতির বক্তব্যে ওসি এনায়েত হোসেন বলেন, অপরাধীদের বিরুদ্ধে আপনাদের সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। পুলিশের একার পক্ষে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও ইভটিজিং দূর করা সম্ভব হবে না। আপনাদের সহযোগিতায় আমরা নিরাপদ কালাপাহাড়িয়া উপহার দিবো।

এসময় ইউনিয়ন বিএনপির সভাপতি সালাহউদ্দিন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি সিদ্দিকুর রহমান সিদ্দিক , সাধারণ সম্পাদক আবু কালাম, , বিএনপির সাবেক সভাপতি হাসান বেপারী, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালেক মেম্বার,আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোবারক হোসেন, ইউনিয়ন জামায়াতের সভাপতি মহিবুর রহমান, যুবদল, স্বেচ্ছাসেবক দল,ছাত্রদল, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ, হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বিপুল সংখ্যক সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ৬০ পিস ইয়াবা উদ্ধার

কালাপাহাড়িয়ায় আইনশৃঙ্খলা বিষয়ে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

আপডেট সময় : ০৮:৩১:২০ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪