নারায়ণগঞ্জ ০৫:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২ নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান প্রশাসনের

সোনারগাঁয়ে ৫১ তম বাংলাদেশ জাতীয় শিক্ষা ক্রীড়া পুরষ্কার বিতরণ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
  • ২৯১ বার পড়া হয়েছে

মো. জিয়াউর রহমান: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ৫১ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ খ্রি. এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) বিকাল ৩ টায় মোগড়াপাড়া হরিদাস গৌরগোবিন্দ শ্যামসুন্দর স্মৃতি সরকারি বিদ্যায়তন মাঠে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম আবু তালেব এর সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার কাজল চন্দ্র পাল এর সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান বিজয়ীদের অভিনন্দন ও পরাজিতদের জন্য শুভকামনা রেখে বলেন, সত্যিকারের মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে সুশিক্ষার পাশাপাশি কো-কারিকুলাম এক্টিভিটিজ তথা খেলাধুলার গুরুত্ব অপরিহার্য। হেরে যাওয়া মানে শেষ নয়। একবার হেরে যাওয়া মানে পরবর্তী সময়ের জন্য নিজেকে প্রস্তুত করতে সুযোগ পাওয়া।
তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণকে প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সহ পাঠ্যক্রমে অংশগ্রহণে উৎসাহিত করার পরামর্শ দেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোগড়াপাড়া হরিদাস গৌরগোবিন্দ শ্যামসুন্দর স্মৃতি সরকারি বিদ্যায়তন এর প্রধান শিক্ষক মো. কামাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও দবির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল হোসেন ।

সভাপতির বক্তব্যে এস এম আবু তালেব পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি পুরো সময় উপস্থিত থেকে পুরস্কার বিতরণ সম্পন্ন করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। এতে করে বিজয়ী ও প্রতিযোগীদের মধ্যে অনুপ্রেরণা যোগাবে।
এসময় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান, ক্রীড়া শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির

সোনারগাঁয়ে ৫১ তম বাংলাদেশ জাতীয় শিক্ষা ক্রীড়া পুরষ্কার বিতরণ

আপডেট সময় : ০৬:০৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪