নারায়ণগঞ্জ ০৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ১৬ জন গ্রেপ্তার বন্দরের বিভিন্ন সরকারি দপ্তর ও থানা পরিদর্শন করলেন ডিসি রায়হান কবির রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতিকালে যুবক আটক, আহত দুই প্রেস ক্লাবের সাথে মতবিনিময়ে মাদক, যানজট ও কিশোর গ্যাং নির্মূলে সহযোগিতা চাইলেন পুলিশ সুপার হাবিবুর রহমান মানসম্মত শিক্ষা নিশ্চিতে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকার তাগিদ দিলেন জেলা প্রশাসক সোনারগাঁয়ে পুলিশের সাঁড়াশি অভিযান, মাদক-ধর্ষণ-ছিনতাই সহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯ সোনারগায়ে কথিত ডাক্তারের ভুল চিকিৎসায় গরুর মৃত্যু, চিকিৎসকের কারাদণ্ড রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলের গুলিতে ব্যবসায়ী আহত সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৪ জন গ্রেফতার, ১২৫ পিস ইয়াবা উদ্ধার আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক, কিশোর গ্যাং ও যানজট নিরসনে অটোরিকশা নিয়ন্ত্রণে কঠোর নির্দেশ

 মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে আটককৃত এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৭:৫১ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪
  • ৩৪৭ বার পড়া হয়েছে

শহর প্রতিনিধি ঃ
নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের হেফাজতে থাকা সৈয়দুল করিম নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার(০৮ সেপ্টেম্বর ) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে একটি ডাবল ডেকার যাত্রীবাহি বাসের নিচতলা অভিযান চালিয়ে মাদক পাচারকারী সন্দেহে তাকে আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জয়নাল আবেদিনের নেতৃত্বাধীন একটি দল। সে কক্সবাজার জেলার নুরুল কবিরের ছেলে।
জানা যায়,বাস থেকে নামিয়ে প্রথমে ওই ব্যক্তির হাত বেঁধে ফেলে। এসময় তাকে মারধর করা হলে সে অসুস্থ হয়ে পড়লে প্রথমে সাইনবোর্ড প্রো-একটিভ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখান থেকে সৈয়দুল করিমকে শহরের খানপুর ৩শ’ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হলে কতর্ব্যরত চিকিৎসক অপু কুমার সাহা তাকে মৃত ঘোষণা করে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জয়নাল আবেদিন জানান, মাদক পাচারের সময় গোপন সংবাদের ভিত্তিতে গ্রীন লাইন ডাবল ডেকার যাত্রীবাহি বাসে অভিযান চালিয়ে তাকে আটক করে।এসময় তাকে জিজ্ঞাসাবাদ করলে সে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার বিরুদ্ধে কুমিল্লা ও কক্সবাজার চারটি মামলা রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ১৬ জন গ্রেপ্তার

 মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে আটককৃত এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু

আপডেট সময় : ০৬:২৭:৫১ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪