নারায়ণগঞ্জ ০৬:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ৬০ পিস ইয়াবা উদ্ধার অর্থ আত্মসাত ও শৃঙ্খলা ভঙ্গ করায় সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাব থেকে মোসলেম উদ্দিন ও আমীর হোসেনকে বহিষ্কার আড়াইহাজারে যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার,স্ত্রী আটক রূপগঞ্জে শিক্ষিকার লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন সোনারগাঁয়ে ফ্লাইওভার ব্রিজের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত চাষাঢ়ায় যানজট নিরসনের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আকস্মিক পরিদর্শনে এসপি হাবিবুর রহমান তীব্র তাপদাহে পথচারী, ট্রাফিক ও শ্রমজীবীদের মাঝে ডিসি-এসপির পানি ও স্যালাইন বিতরণ আইভীর স্লোগানে গ্রেপ্তার আইনজীবীসহ তিনজন সিদ্ধিরগঞ্জে ডালিমগংদের জমি দখলের অভিযোগ শিপুর বিরুদ্ধে সোনারগাঁয়ে ৬ বোতল কেরু মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আড়াইহাজারে মহিলা দলের অবস্থান কর্মসূচী পালিত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গনহত্যাকারী হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবীতে অবস্থান কর্মসূচী পালন করে বাংলাদেশ জাতীয়তাদী মহিলা দল। এতে নেতৃত্ব দেন মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার। বৃহস্পতিবার উপজেলার আশিক সুপার মার্কেটে রাজনৈতিক কার্যালয়ের সামনে এই কর্মসূচী পালিত হয়।
পারভিন আক্তার বলেন, কোন ধরণের সন্ত্রাসী কার্যক্রম কিংবা নৈরাজ্যের চেষ্টা মেনে নেয়া হবেনা। বিভিন্ন স্থানে ঘাপটি মেরে থাকা আওয়ামীলীগ ও ছাত্রলীগের এজেন্টরা এ ধরণের কর্মকান্ড করতে চেষ্টা করছে বলে আমরা শুনতে পাচ্ছি। এরকম কোথাও খবর পাওয়া গেলে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও বলেন,আতংকিত নয় শান্তির বার্তা জনগণের নিকট পৌঁছে দিতে আমরা কাজ করছি। নেতাকর্মীদের উদ্দেশ্যে পারভিন আক্তার বলেন, কোন প্রকার অরাজকতা করা যাবেনা। আমরা এবার বুকের তাজা রক্ত দিয়ে দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি। কেউ ভাংচুর করে এই স্বাধীনতাকে নস্যাৎ করবেন—সেটা হতে দিবনা। এই সময় তিনি সকল হত্যাকারীদের বিচারের দাবী জানান।
এ সময় উপস্থিত ছিলেন বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন অনু, ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা শহিদুল্লাহ মিয়া, বিএনপি নেতা সরোয়ারদী, জেলা জাসাসের সাধারণ সম্পাদক মাহবুব মোল্লা, সেচ্ছাসেবকদল নেতা রিয়াজুল কবির খোকনসহ হাজার হাজার নেতা কর্মী। পরে একটি বিশাল শোডাউন উপজেলার প্রদান সড়ক প্রদক্ষিণ করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ৬০ পিস ইয়াবা উদ্ধার

আড়াইহাজারে মহিলা দলের অবস্থান কর্মসূচী পালিত

আপডেট সময় : ০৫:২০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪