নারায়ণগঞ্জ ০৮:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁয়ের আনন্দ বাজারে মাদকবিরোধী মানববন্ধন ও র‍্যালি শীতলক্ষা নদীতে বোর্ড থেকে পড়ে নিখোঁজ ফায়ার সার্ভিসের সদস্য জুলাই শহিদ দিবসে শহিদদের স্মরণে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ নারায়ণগঞ্জে নানা আয়োজনে ও যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ১৬ জুলাই শহীদ দিবস সৌদিতে ছিনতাই-প্রতারণা রোধ ও প্রবাসীদের অধিকার রক্ষায় এক টেবিলে রাষ্ট্রদূত ও সাংবাদিকরা হাজীগঞ্জ ফেরিঘাটে র্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ যুবক গ্রেপ্তার ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কল্যাণ তহবিলের চেক বিতরণে -রাষ্ট্র ও প্রশাসন আপনাদের পাশে আছে : ডিসি রায়হান, কবির নারায়ণগঞ্জে রেল সেতুর পিলারের নিচের মাটি কাটা প্রকল্পেরই অংশ: রেলমন্ত্রী শেখ রবিউল আলম নারায়ণগঞ্জে এইচএসি কেন্দ্র পরিদর্শন: ‘সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্নের প্রত্যাশা’ ডিসির

সিদ্ধিরগঞ্জে ৪টি কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চারটি মেটাল ফুড র‌্যাক কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কতৃপক্ষ। এর মধ্যে দুটি কারখানাকে এক লক্ষ টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনোনিতা দাস এর নেতৃত্বে রবিবার (৯ জুন) দুপুর বারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত জালকুঁড়ি উত্তরপাড়া এলাকার চারটি স্পটে এই অভিযান পরিচালিত হয়।তিতাস কতৃপক্ষ জানায়, এসময় শাহী মেটাল কারখানা ও রওজা স্টিল নামের দুটি কারখানাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। এছাড়া চারটি কারখানা থেকে জব্দ করা হয় গ্যাস টানার উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি বুস্টার মেশিন সহ বিপুল পরিমান অবৈধ পাইপ, রাইজার, বার্ণার, চূলা ও কারখানার উৎপাদিত মালামাল। পরে তিতাসের মূল বিতরণ সংযোগ থেকে বিচ্ছিন্নকৃত অবৈধ সংযোগস্থল গুলো স্থায়ীভাবে সীলগালা করে দেয় তিতাস কতৃপক্ষ।আইনশৃংখলা বাহিনীর সহায়তায় পরিচালিত এই অভিযানে তিতাসের নারায়ণগঞ্জ কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী মুস্তাক মাসুদ মো: ইমরান, ফতুল্লা কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী মুশিউর রহমান ও অন্যান্য প্রকৌশলীরা সহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অভিযান শেষে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন কোং লিমিটেড এর নারায়ণগঞ্জ কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী মুস্তাক মাসুদ মো: ইমরান জানান, সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় নিয়মিত অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযানের কারণে অনেক কারখানা ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। তবে উত্তরপাড়া এলাকাটি নিরিবিলি ও জনবসতি কম থাকায় গত প্রায় ছয় মাস আগে দালাল চক্র ও স্থানীয় প্রভাবশালিদের ছত্রছায়ায় তিতাসের মূল বিতরণ সংযোগ থেকে অবৈধ সংযোগ নিয়ে চারটি মেটাল ফুড র‌্যাক কারখানা গড়ে উঠে। এ পর্যন্ত চারটি কারখানা অন্তত বিশ লাখ টাকার গ্যাস অবৈধভাবে ব্যবহার করেছে ।তিনি বলেন, বিষয়টি জানতে পেরে সেখানে অভিযান চালিয়ে সবগুলো কারখানার অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করে দেই। যাতে তারা আর অবৈধভাবে সংযোগ নিতে না পারে সেজন্য আমাদের মূল বিতরণ সংযোগস্থল থেকে অবৈধ সংযোগগুলো স্থায়ীভাবে সীলগালা করে দিয়েছি। পাশাপাশি অবৈধ সংযোগে ব্যবহারের সকল সরঞ্জাম আমরা জব্দ করেছি এবং দুইটি কারখানাকে নির্বাহী ম্যাজিইষ্টেট এক লক্ষ টাকা জরিমানাও করেছেন। অবৈধ সংযোগ নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের অভিযান চলমান থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ের আনন্দ বাজারে মাদকবিরোধী মানববন্ধন ও র‍্যালি

সিদ্ধিরগঞ্জে ৪টি কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

আপডেট সময় : ০৭:৪৩:০২ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪