নারায়ণগঞ্জ ০৩:২৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মন্ত্রী শহীদ উদ্দীন এ্যানি ও ব্যারিস্টার খোকনের পক্ষে নোয়াখালী ফোরামের প্রতিবাদ বার্তা ঐক্য-শৃঙ্খলা ও কার্যক্রম জোরদারে রিয়াদে বাপ্রসাফের গুরুত্বপূর্ণ সভা রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার

সিদ্ধিরগঞ্জে কাতার প্রবাসীর বাড়িতে ডাকাতি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪
  • ২৭৩ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একজন কাতার প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ঘরের টিনের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে ঘুমন্ত লোকজনকে জাগিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার লুটে নেয়। বুধবার (৫ জুন) দিবাগত রাত পৌনে ৪ টার দিকে আটি এলাকায় প্রবাসী জাহাঙ্গীরের টিনসেট বাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. আবু বকর সিদ্দিক। জাহাঙ্গীরের বড় ভাই মো. শহিদুল্লাহ জানান, রাত পৌনে চারটার দিকে ডাকাতরা টিনের বেড়া কেটে ঘরে প্রবেশ করে। তারা ঘরে থাকা জাহাঙ্গীরের স্ত্রীর মাথায় অস্ত্র ঠেকিয়ে তাকে জিম্মি করে। পরে তার ২ বছরের বাচ্চা তাওহীদ ও পাশের কক্ষে থাকা আমার বোনের দুই ছেলে সজিব(১৭) ও সাজ্জাদ(১৫) তাদেরকে নেশা জাতীয় কিছু মিশ্রিত রুমাল দিয়ে মুখচেপে ধরে অজ্ঞান করে প্রায় ৪০ মিনিট পর্যন্ত লুটপাট চালিয়ে ভোর হওয়ার আগেই চলে যায়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. আবু বকর সিদ্দিক বলেন, একজন প্রবাসীর টিনসেট বাড়িতে ডাকাতির ঘটনার খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লুন্ডিত মালামাল উদ্ধার ও ঘটনায় জড়িত ডাকাতদের সনাক্ত করে গ্রেপ্তার করার চেষ্টা চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

মন্ত্রী শহীদ উদ্দীন এ্যানি ও ব্যারিস্টার খোকনের পক্ষে নোয়াখালী ফোরামের প্রতিবাদ বার্তা

সিদ্ধিরগঞ্জে কাতার প্রবাসীর বাড়িতে ডাকাতি

আপডেট সময় : ০৮:০৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪