নারায়ণগঞ্জ ১০:৪২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২ নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান প্রশাসনের সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও! ভিশন ২০৩০-এর সুযোগে সৌদিতে সফল বাংলাদেশি উদ্যোক্তা, দেশে বিনিয়োগের আহ্বান নারায়ণগঞ্জে প্রথমবারের মত নৌযান শুমারি ২০২৬ অবহিতকরণ সভায় অনুষ্ঠিত সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের নারায়ণগঞ্জের রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি অন্য জেলার জন্য উজ্জ্বল দৃষ্টান্ত: ডিসি মো :রায়হান কবির নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা,দোয়া, স্মরণ ও সংবর্ধনা অনুষ্ঠান নারায়ণগঞ্জে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৫ জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ

সৌদি আরবে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • মুহাম্মদ আলী
  • আপডেট সময় : ১১:১৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪
  • ২৭৫ বার পড়া হয়েছে

সৌদি আরবে বিএনপির জাঁকজমকপূর্ণ বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২০ মার্চ ) রিয়াদে প্রবাসী বিএনপি নেতাকর্মীদের আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ জয়নাল আবেদীন ফারুক।তিনি ডামি নির্বাচনে গঠিত সরকারও হয় প্রহসনের ও ডামি সরকার,সুতরাং জনগনের কঠিন প্রতিরোধে এমন সরকারের পতন এখন সময়ের দাবী বলে মন্তব্য করেন।

সৌদি আরব বিএনপির পূর্বাঞ্চল কমিটির দোয়া ও ইফতার মাহফিল উদযাপন কমিটির আহবায়ক সাংবাদিক মো:জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও অনুষ্ঠান উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক আলমগীর কবিরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চাঁন ও প্রধান বক্তা ছিলেন উদযাপন কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক তালুকদার হারুনুর রশীদ।

এছাড়াও সভায় বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক ওমর ফারুক, সাবেক ছাত্রনেতা কাইয়ুমুল ইসলাম, পূর্বাঞ্চল বিএনপির সাবেক প্রচার সম্পাদক মো:শহীদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ হোসেন প্রমুখ।

সভায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাংলা ৫২ নিউজ টিভির সৌদি প্রতিনিধি আরিফুল ইসলাম।
দোয়া ও মোনাজাতে দলটির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত এবং চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করা হয়।

এছাড়াও মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদের আত্মার এবং সরকারি দলের দমন নিপীড়নে বিএনপি ও অঙ্গ সংগঠনের নিহত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। মাহফিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক বিএনপির নেতাকর্মী অংশ গ্রহন করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২

সৌদি আরবে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:১৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪