নারায়ণগঞ্জ ০৪:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২ নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান প্রশাসনের সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও!

ইমারত নীতিমালা মানেনি স্বপ্ন বিলাস

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪
  • ৩৪০ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: সিদ্ধিরগঞ্জে নির্মাণাধিন দুটি বহুতল ভবনে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। ভেঙ্গে ফেলা হয়েছে রাজউকের নিয়ম বহির্ভূতভাবে নির্মিত অংশ। বন্ধ করে দেওয়া হয়েছে নির্মাণ কাজ। রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামানের নেতৃত্বে মঙ্গলবার (৫ মার্চ) দুপুর ১২ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত মিজমিজি পাইনাদী নতুল মহল্লা এলাকায় ১০ তলা বিশিষ্ট ‘স্বপ্ন বিলাস‘ ও ‘স্কাই বেইলি’ নামক ভবনে এ অভিযান চালানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান জানান, রাজউকের নিয়ম অনুযায়ী যতটুকু জায়গা ছাড়ার কথা ভবন মালিক পক্ষ তা ছাড়েননি। রাখেননি পার্র্কিং ব্যবস্থা। তাছাড়া রাজউকের অনুমোদিত কোন নকশা দেখাতে পারেননি মালিক পক্ষ। ফলে ভবন দুটির আংশিক ভেঙে দিয়ে নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, রাজউকের ৮/২ অথরাইজড অফিসার সাইফুল, সহকারি অথরাইজড অফিসার নিপেন চন্দ্র সিদ্ধা, প্রধান ইমারত পরিদর্শক নূরে আলম, পরিদর্শক পারভেজ, মাজেদুল ও জাহিদুল।
অভিযোগ রয়েছে, গত বছরের ১২ সেপ্টেম্বর স্বপ্ন বিলাস ভবনের ৮ তলা থেকে পিলার ধসে পড়ে প্রতিবেশি শরিফুল ইসলামের টিন সেট বাড়ির চালে। পিলারটি চাল ভেদ করে ঘরের ভেতরে থাকা শিশু আবদুল্লার(৮) মাথায় পড়লে সে মারা যায়। এঘটনায় ৩০৪ ধারায় ভবন মালিক স্বপ্ন বিলাস সমিতির ১৮ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন নিহতের পিতা। যা চলমান রয়েছে। নিরাপত্তা বেষ্টনি নিশ্চিত না করেই নির্মাণ কাজ করায় পিলার ধসে বাদীর ছেলের মৃত্যুকে পরিকল্পিত বলে অভিযোগ আনা হয় মামলার এজাহারে। এছাড়াও ইমারত নীতি মামলা অমান্য করে নিয়মবহির্ভূতভাবে ভবনটি নির্মাণ করা হয়েছে দাবি করে রাজউকে লিখিত অভিযোগ করেন শরিফুল ইসলাম।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির

ইমারত নীতিমালা মানেনি স্বপ্ন বিলাস

আপডেট সময় : ০৭:৫১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪