নারায়ণগঞ্জ ০৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার

সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় বৃদ্ধার মৃত্যু শিশুসহ আহত-৩

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪
  • ২৭৪ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ট্রাক চালক নিয়ন্ত্রন হারিয়ে দাঁড়িয়ে থাকা ব্যাটারি চালিত একটি মিশুককে পিছন থেকে ধাক্কা দেয়। এসময় চাপায় পড়ে মিশুকের পাশে দাঁড়িয়ে থাকা হনুফা বেগম(৭৫) নামে ১ বৃদ্ধা ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত হয়েছেন মিশুক চালক হেলাল ও গাড়িতে থাকা শিশুসহ ১ নারী যাত্রী।
শুক্রবার (১ মার্চ) রাত ১০ টার দিকে শিমরাইল মোড় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উত্তর পাশে ফুটওভার ব্রিজ সংলগ্ন খানকায়ে জামে মসজিদের সামনে বাইপাস সড়কে এঘটনা ঘটে। নিহতের ঠিকানা জানা না গেলেও তার বাড়ি মুন্সিগঞ্জ জেলায় বলে জানা গেছে।
আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষনিক তাদের পরিচয় জানা যায়নি। হাইওয়ে পুলিশ (ঢাকা-মেট্রো ট- ১৬-৩৩৫৬) ট্রাক ও চালক মোজাম্মেলকে (৩২) আটক করেছেন।
হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ ট্রাফিক ইন্সপেক্টর একে,এম শরফুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চালক নিয়ন্ত্রন হারিয়ে মিশুককে পিছন থেকে ধাকা দিলে এদুর্ঘটনা ঘটে। নিহতের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ শহরের জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আটক চালকের বিরুদ্ধে আইননুগ কার্যক্রম প্রক্রিয়াধিন ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় বৃদ্ধার মৃত্যু শিশুসহ আহত-৩

আপডেট সময় : ০৬:৫৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪