নারায়ণগঞ্জ ০১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শীঘ্রই কুতুবপুরে মাদক-সন্ত্রাসবিরোধী অভিযান: এসপি মিজানুর রহমান মুন্সি যুবদল নেতার দখলে থাকা তাঁতি লীগ নেতার অফিস এখন মাদকের আখড়া! নারায়ণগঞ্জে কল্যাণী খাল দখলমুক্ত করতে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান অভিযানে ৩ দোকানে পলিথিন ব্যাগ রাখায় জব্দসহ জরিমানা যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি’: নারায়ণগঞ্জে ১৫ জুন শুরু হচ্ছে উপজেলা বিতর্ক উৎসব-২০২৬ জলাবদ্ধতা ও মশাবাহিত রোগ প্রতিরোধে ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শনে ইউএনও ফয়েজ উদ্দিন মেঘনার পানি আসছে ঢাকায়: ১০ হাজার কোটি টাকার মেগা প্রকল্প উদ্বোধনের অপেক্ষায় বাজেটে তিনটি বিষয় গুরুত্ব না দিলে অর্থনীতি পুনরুদ্ধার সম্ভব নয় : বিকেএমইএ সভাপতি জামায়াতে ইসলামী প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না- মাওলানা আবদুল জব্বার নারায়ণগঞ্জে শব্দ দূষণবিরোধী অভিযান: ৪ যানবাহনকে জরিমানা, হর্ন জব্দ

শিমরাইল মোড়ে রিক্সা-মিশুক থেকে প্রকাশ্যে চাঁদাবাজি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৩:০৯ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪
  • ২৫৫ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে রিক্সা-মিশুক-ভ্যান মালিক শ্রমিক পরিষদের নামে চলছে প্রকাশ্যে চাঁদাবাজি। খানকায়ে জামে মসজিদের সামনে থেকে চালাচলরত ব্যাটারি চালিত অটোরিকশা ও মিশুক থেকে টোকেনের মাধ্যমে আদায় করা হচ্ছে চাঁদা। দৈনিক ৩০ টাকা করে সহস্রাধিক বাহন থেকে কমপক্ষে ৩০ হাজার টাকা চাঁদা আদায় করছে সংগঠনের সভাপতি মামুন খান। যা মাসে দাঁড়ায় ৯ লাখ টাকা।
জানা গেছে, শিমরাইল মোড় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উত্তর পাশে নাসিক ৩ নং ওয়ার্ডের খানকায়ে জামে মসজিদের সামনে থেকে বটতলা, রসুলবাগ হয়ে ডেমরার স্টাফ কোয়ার্টার পর্যন্ত প্রতিদিন সহস্রাধিক ব্যাটারি চালিত অটোরিকশা ও মিশুক চলাচল করছে। এসব বাহন থেকে দীর্ঘদিন ধরে “সিদ্ধিরগঞ্জ রিক্সা-মিশুক-ভ্যান মালিক শ্রমিক নম্বনয় পরিষদ” এর নামে চাঁদা আদায় করা হচ্ছে। চাঁদাবাজি নিয়ন্ত্রন করছেন সংগঠনটির সভাপতি মো. মামুন খান। চাঁদা আদায় করার জন্য লাইনম্যান হিসেবে শামীম ও রকি নামে দুইজনকে নিয়োজিত করেছেন মামুন খান।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অটোরিকশা চালক বলেন, খানকায়ে জামে মসজিদের সামনে থেকে বটতলা, রসুলবাগ, মাদনীনগরসহ বিভিন্ন এলাকায় গাড়ি চালাতে হলে দৈনিক ৩০ টাকা চাঁদা দিতে হয়। চাঁদা না দিলে গাড়ি চলতে দেয় না। তাই নিরুপায় হয়ে চাঁদা দিয়েই গাড়ি চালাতে হচ্ছে।
চাঁদা আদায়কারী রকি বলেন, আমি বেতনভুক্ত কর্মচারি। যানজট নিরসনের জন্য মামুন ভাই আমাকে এখানে দায়িত্ব দিয়েছেন। চালকরা খুশি হয়ে ২০-৩০ টাকা করে দিচ্ছে।
জানতে চাইলে সংগঠনের সভাপতি মামুন খান বলেন, আমাদের সংগঠনের নামে কোন চাঁদা উত্তোলন করা হয়না। এলাইন দেখাশোনা করে শামীম। তার সাথে কথা বলেন।
শামীমের সঙ্গে যোগাযোগ করতে তার বোবাইল নাম্বারে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।
স্থানীয় কাউন্সিল শাহজালাল বাদল বলেন, চাঁদা আদায়ের বিষয়ে আমার জানা নেই। খোঁজ খবর নিয়ে দেখছি। আমার ওয়ার্ডে কোনা রকম চাঁদাবাজি করতে দেওয়া হবে না।
হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ মো. একেএম শরফুদ্দিন বলেন, মহাসড়কের পাশে হলেও ঐ রাস্তাটি আমাদের আওতার মধ্যে নয়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. আবু বকর সিদ্দিক বলেন, চাঁদাবাজির বিষয়টি আমি অবগত নই। কেই কোন অভিযোগ করেনি। কেউ চাঁদাবাজি করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

শীঘ্রই কুতুবপুরে মাদক-সন্ত্রাসবিরোধী অভিযান: এসপি মিজানুর রহমান মুন্সি

শিমরাইল মোড়ে রিক্সা-মিশুক থেকে প্রকাশ্যে চাঁদাবাজি

আপডেট সময় : ০৫:৫৩:০৯ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪