নারায়ণগঞ্জ ০৮:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার

র্স্বণ ব্যবসায়ীকে অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেফতার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৬:৪১ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪
  • ৩৮৪ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের এক স্বর্ণব্যবসায়ীকে অপহরণ করে মারধর ও পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে অপহরণকারী ও অজ্ঞান পার্টি চক্রের দুই নারী সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের সোনাপুর বটতলা এলাকা থেকে তাদের গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করা হয়।

শনিবার (৩ ফেব্রæয়ারি) বিকেল ৩ টায় র‌্যাবের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার সনদ বড়–য়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলো, সিদ্ধিরগঞ্জের আজিবপুর এলাকার ছিফা আক্তার ও বরিশাল জেলার বিমান বন্দর থানার বারইখালী গ্রামের রাহিমা জান্নাতুল ওরফে খালেদা।

সংবাদ র‌্যাব জানায়, দীর্ঘদিন সৌদি আরব থেকে দেশে ফিরে এসে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় স্বর্ণের দোকান দিয়ে ব্যবসা শুরু করেন মৃত মজিবুর রহমানের ছেলে মীর হোসেন (৪২)। কিছুদিন আগে তার দোকানে এসে একটি রুপার ব্রেসলেট কিনেন ছিফা আক্তার। গত পহেলা ফেব্রæয়ারি দুপুর দেড়টার দিকে তিনি আবার মীর হোসেনের দোকানে এসে তার এক আত্মীয়ের স্বর্ণের গহনা বানানোর অর্ডার নেওয়ার জন্য মীর হোসেনকে ওই আত্মীয়ের বাসায় যেতে বলেন। মীর হোসেন যেতে রাজি না হলে ছিফা আক্তার চলে যায়। পরে দুপুরের খাবার খাওয়ার জন্য মীর হোসেন তার দোকান থেকে বেড় হলে ছিফা আক্তারসহ ২-৩ জন মিলে একটি সিএনজি নিয়ে মীর হোসেনের সামনে দাঁড় করিয়ে তার নাকে রুমাল ধরে অচেতন করে ফেলে। পরে সিএনজিতে উঠিয়ে তাকে অপহরণ করে কাঁচপুরের সোনাপুর বটতলা এলাকায় নিয়ে আটকে রাখে। এসময় চক্রের সদস্যরা মোবাইলে মীর হোসেন ও ছিফা আক্তারের অশ্লীল ছবি ধারণ করে তাকে বø্যাকমেইল করে। তাকে ভয়ভীতি দেখিয়ে মুক্তিপণ হিসাবে ৫ লাখ টাকা দাবি করে। মীর হোসেন টাকা দিতে অস্বীকার করলে তাকে মারধর করা হয়। তখন তিনি আটক অবস্থায় তার ব্যবহৃত মোবাইল ফোন দিয়ে বড় ভাই মোকলেস মিয়াকে মুক্তিপণের ৫ টাকা দিয়ে তাকে উদ্ধার করতে বলেন। মুক্তিপণের টাকা দিতে দেরি হওয়ায় পুনরায় মারধর ও হত্যার হুমকি দেয়। বিষয়টি জানতে পেরে র‌্যাব-১১ এর সিপিএসসি কোম্পানির একটি গোয়েন্দা দল যথাযথ গুরুত্বের সাথে তার অবস্থান সনাক্ত করে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অপরহণকারী চক্রের সক্রিয় ২ সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য র‌্যাব তাদেরকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করেছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

র্স্বণ ব্যবসায়ীকে অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেফতার

আপডেট সময় : ০৬:২৬:৪১ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪