নারায়ণগঞ্জ ০৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার

সিদ্ধিরগঞ্জে ঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধ-৬

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪
  • ২২২ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমে থাকা গ্যাস বিস্ফোরণে একটি বাড়িতে অগ্নিকান্ডে দুই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছেন। গত বুধবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের গোদনাইল বার্মাষ্ট্যান্ড বাগপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। তাদেরকে রাজধানী ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলো, সুখী আক্তার (৩৫), তার মেয়ে সাদিয়া আক্তার (১০), বোন জান্নাত আক্তার (১৮), ভাই আরিফ হাওলাদার (২১), ফুপাতো বোন রহিমা আক্তার (৩২) ও রহিমার মেয়ে ঋতু আক্তার (১৩)।
রহিমার স্বামী জাহাঙ্গীর হাওলাদার জানান, বাড়িটিতে তার আতœীয় সুখী ভাড়া থাকেন। সুখীর স্বামী নূর মোহাম্মদ চাকরি করেন। ২১-২২ দিন আগে সুখীর একটি সন্তান হয়। সেই সন্তানকে দেখতে রহিমা ও তার মেয়ে সুখীর বাসায় গিয়েছিলেন। রাতে বাসায় কয়েল ধরাতে গেলে হঠাৎ বিস্ফোরণ হয়ে অগ্নিকান্ড ঘটে। ধারণা করা হচ্ছে, গ্যাস লাইনের লিকেজ থেকে ঘরে গ্যাস জমে ছিল। ফলে আগুন ধরাতেই বিস্ফোরণ ঘটে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান, বুধবার দিবাগত রাত ১২টার দিকে দগ্ধ ৬ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে রহিমার নামে একজনের অবস্থা গুরুতর। তার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাকে আইসিইউতে রাখা হয়েছে। সুখী আক্তারের শরীরের ১৭ ভাগ ও জান্নাত আক্তারের শরীরের ১৫ ভাগ দগ্ধ হয়েছে। তাদেরকে সাধারণ ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জে ঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধ-৬

আপডেট সময় : ০৬:৫০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪