নারায়ণগঞ্জ ০৮:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁয়ের আনন্দ বাজারে মাদকবিরোধী মানববন্ধন ও র‍্যালি শীতলক্ষা নদীতে বোর্ড থেকে পড়ে নিখোঁজ ফায়ার সার্ভিসের সদস্য জুলাই শহিদ দিবসে শহিদদের স্মরণে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ নারায়ণগঞ্জে নানা আয়োজনে ও যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ১৬ জুলাই শহীদ দিবস সৌদিতে ছিনতাই-প্রতারণা রোধ ও প্রবাসীদের অধিকার রক্ষায় এক টেবিলে রাষ্ট্রদূত ও সাংবাদিকরা হাজীগঞ্জ ফেরিঘাটে র্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ যুবক গ্রেপ্তার ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কল্যাণ তহবিলের চেক বিতরণে -রাষ্ট্র ও প্রশাসন আপনাদের পাশে আছে : ডিসি রায়হান, কবির নারায়ণগঞ্জে রেল সেতুর পিলারের নিচের মাটি কাটা প্রকল্পেরই অংশ: রেলমন্ত্রী শেখ রবিউল আলম নারায়ণগঞ্জে এইচএসি কেন্দ্র পরিদর্শন: ‘সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্নের প্রত্যাশা’ ডিসির

নির্বাচনে যে আনন্দ করছি, বিয়েতেও এত আনন্দ করি নাই: শামীম ওসমান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১০:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩
  • ৩১৮ বার পড়া হয়েছে

মো. আকবর হোসেন : নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য ও নৌকার প্রার্থী একেএম শামীম ওসমান বলেছেন, আমার এলাকায় উৎসবের সঙ্গে নির্বাচন করছি। এবার নির্বাচনে যে আনন্দ করছি, আমার বিয়েতেও এত করিনি। আমার বিয়ের আনন্দের চেয়ে নির্বাচনের আনন্দ বেশি। আমরা এভাবেই নির্বাচন করতে চাই।

শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জে ২ নম্বর ওয়ার্ড এলাকায় নির্বাচনী গণসংযোগে এসে তিনি একথা বলেন।

শামীম ওসমান বলেন, আমার ধারণা মিছিলে যারা আছেন তাদের পরিবারের সদস্যরা এলেই ৫০-৫৫ শতাংশ ভোট পড়বে। আর যদি পাশের বাড়ির লোকজন নিয়ে আসেন তাহলে ভোটার ৬৫ শতাংশ হবেন। আমি মনে করি ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ গোপালগঞ্জের চেয়েও স্ট্রং। ‘আমি হলাম সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লার বাসিন্দা। আমি মনে করি এ দুটি এলাকা গোপালগঞ্জের চেয়েও শক্তিশালী।’

তিনি বলেন, রূপগঞ্জে একটা সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে শুনেছি। এটি যদি হয়ে থাকে তাহলে তা উচিত হয়নি। ভালো-খারাপ সব জায়গায় আছে। আমি মনে করি জেলা প্রশাসক আছেন, রিটার্নিং অফিসার আছেন, তাদের ব্যবস্থা নেওয়া উচিত।

এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনু, মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক জি এম আরমান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা শফিকুল ইসলাম শফিক, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা আমিনুল হক ভূঁইয়া রাজু প্রমুখ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ের আনন্দ বাজারে মাদকবিরোধী মানববন্ধন ও র‍্যালি

নির্বাচনে যে আনন্দ করছি, বিয়েতেও এত আনন্দ করি নাই: শামীম ওসমান

আপডেট সময় : ১২:১০:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩