নারায়ণগঞ্জ ০১:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২ নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান প্রশাসনের সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও! ভিশন ২০৩০-এর সুযোগে সৌদিতে সফল বাংলাদেশি উদ্যোক্তা, দেশে বিনিয়োগের আহ্বান নারায়ণগঞ্জে প্রথমবারের মত নৌযান শুমারি ২০২৬ অবহিতকরণ সভায় অনুষ্ঠিত সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের নারায়ণগঞ্জের রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি অন্য জেলার জন্য উজ্জ্বল দৃষ্টান্ত: ডিসি মো :রায়হান কবির

বিএনপি-জামায়াতের বৈশিষ্ট্য আগুনে পুড়িয়ে মানুষ মারা: স্বরাষ্ট্রমন্ত্রী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩
  • ৩১০ বার পড়া হয়েছে

মো. আকবর হোসেন : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিএনপি-জামায়াতের সমালোচনা করে বলেছেন, বিএনপি-জামায়াতের বৈশিষ্ট্যই আগুনে পুড়িয়ে মানুষ মারা। জ্বালাও-পোড়াও করা। ২০১৩-১৪ সালে আপনারা দেখেছেন ওরা বাস পুড়িয়েছে, মানুষ পুড়িয়েছে। জীব জন্তুও তারা বাদ দেয়নি। আর আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট করেছেন। এটিই আমাদের বৈশিষ্ট্য।।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপার কার্যালয়ের সামনে ‘নির্ভীক দুর্জয়’ নামে বঙ্গবন্ধুর ম্যুরালটি স্থাপন করা হয়েছে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত। দুষ্কৃতকারীদের অচিরেই আইনের আওতায় নিয়ে আসা হবে।

মাদক প্রসঙ্গে মন্ত্রী বলেন, মাদক এমন একটি জিনিস। এটি আমাদের দেশে তৈরি হয় না। পার্শ্ববর্তী দেশগুলো থেকে এখানে মাদক আসে। মিয়ানমার থেকে ইয়াবা আসে। আমরা ভারতের সঙ্গে কথা বলেছি। মিয়ানমারের সঙ্গে কথা বলে তো লাভ হচ্ছে না। তবে আমরা আমাদের কোস্টগার্ড আমাদের বিজিবিকে আরও শক্তিশালী করছি। সবকিছু মিলিয়ে নতুন প্রজন্মকে যদি মাদকের ছোবল থেকে রক্ষা করতে না পারি তাহলে স্মার্ট বাংলাদেশের যে লক্ষ্য তা পূরণ হবে না অনেক কিছুই অসম্ভব হয়ে পড়বে। তাই মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। আপনারা যদি মাদকের কুফল সম্পর্কে সকলকে না জানান তাহলে আমরা এটা থেকে মুক্ত হবো কী করে। এজন্য সকলকে একসাথে কাজ করতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন পাট ও বস্ত্রমন্ত্রী এবং নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীর, ঢাকা রেঞ্জ ডিআইজি সৈয়দ নূরুল ইসলাম, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভি ও জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল প্রমুখ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার

বিএনপি-জামায়াতের বৈশিষ্ট্য আগুনে পুড়িয়ে মানুষ মারা: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৬:২৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩