নারায়ণগঞ্জ ০৪:২৬ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও! ভিশন ২০৩০-এর সুযোগে সৌদিতে সফল বাংলাদেশি উদ্যোক্তা, দেশে বিনিয়োগের আহ্বান নারায়ণগঞ্জে প্রথমবারের মত নৌযান শুমারি ২০২৬ অবহিতকরণ সভায় অনুষ্ঠিত সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের নারায়ণগঞ্জের রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি অন্য জেলার জন্য উজ্জ্বল দৃষ্টান্ত: ডিসি মো :রায়হান কবির নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা,দোয়া, স্মরণ ও সংবর্ধনা অনুষ্ঠান নারায়ণগঞ্জে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৫ জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পার্পণে নারায়ণগঞ্জে জেলা প্রশাসন

সিদ্ধিরগঞ্জে তালাবদ্ধ পোশাক কারখানায় আগুন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩
  • ২২৩ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তালাবদ্ধ একটি পোশাক কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। দমকল বাহিনীর সাতটি ইউনিট ছয় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন করেন। গত বুধবার দিবাগত রাত পৌনে বারোটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে আটি এলাকার ফজর আলী গার্ডেন সিটির পঞ্চম তলায় এম.এস এন্টারপ্রাইজ নামক কারখানায় এঘটনা ঘটে। তবে অগ্নিকান্ডে কেহ হতাহত হয়নি।
আদমজী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা রুহুল আমিন মোল্লা জানান, আগুন লাগার খবর পেয়ে প্রথমে আমাদের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে ডেমরা ও নারায়ণগঞ্জ থেকে আরও তিনটি ইউনিট যুক্ত হয়। একদিকে উৎসুক জনতার ভির অপর দিকে কারখানাটি তালাবদ্ধ থাকায় আগুন নিয়ন্ত্রন আনতে বিলম্ব হয়েছে। কারণ কারখানার মূল ফটক ও ভিতরের কয়েকটি কক্ষের দরজা তালাবদ্ধ ছিল। এসব কক্ষের তালা ভেঙে আমাদের ভিতরে প্রবেশ করতে হয়েছে। দশ হাজার বর্গফুটের কারখানাটিতে প্রচুর পরিমান জামাকাপড় মজুদ ছিল।
কারখানার ম্যানেজার আনোয়ার জানান, বিকেল পাঁচটায় ছুটির পর কিছু শ্রমিক সন্ধ্যা সাতটা পর্যন্ত ছিল। পরে কারখানা বন্ধ করে সবাই চলে যাই। রাত বারোটার দিকে আগুন লাগার খবর পাই। অগ্নিকান্ডের কারণ বলতে না পারলেও কারখানার দক্ষিণ পাশে কাটিং সেকশন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। কারখানায় প্রায় তিন লক্ষাধিক পিস গেঞ্জি শিপম্যান্টের জন্য প্রস্তুত ছিল। যা সবই নষ্ট হয়ে গেছে। তবে ক্ষতির পরিমান তিনি বলতে পারেননি।
এদিকে আগুন লাগার খবর পেয়ে কারখানায় সামনে এসে আগুন দেখেই অজ্ঞান হয়ে যান মালিক এস এম মহিউদ্দিন। তিনি বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধিন আছেন। তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
নারায়ণগঞ্জ জেলা ফায়ার সর্ভিসের উপসহকারি পরিচালক ফখর উদ্দিন বলেন, আগ্নিকান্ডের কারণ ও ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও!

সিদ্ধিরগঞ্জে তালাবদ্ধ পোশাক কারখানায় আগুন

আপডেট সময় : ০৮:১৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩