নারায়ণগঞ্জ ০৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ ফতুল্লায় দূষণের দায়ে আকবর ডাইংকে জরিমান নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক তুলে দিলেন ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে নাসিকের ওয়ার্ড সচিবের বিরুদ্ধে থানায় অভিযোগ বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা সিদ্ধিরগঞ্জে গোসলে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন, নারায়ণগঞ্জ সদরে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে বৃক্ষরোপণ সংকট কালের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেট সন্তোষজনক:বিকেএমইএ নারায়ণগঞ্জে প্রধান নিষ্কাশন খালের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জমি উদ্ধার

ফতুল্লায় চোরাইকৃত ট্যাংকলড়ী উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৪:২০ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩
  • ২৪৩ বার পড়া হয়েছে

ফতুল্লার সরকারি তেল ডিপো যমুনা গেইট থেকে জ্বালানী তেলসহ চুরি হওয়া ট্যাকলড়ী (নারায়নগঞ্জ ঢ-০১-০০৬৯) কাঁচপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। তবে ট্যাংকলড়ীতে ছিলোনা জ্বালানী তেল। চোরেরা ৯ হাজার লিটার জ্বালানী তেল (ডিজেল) চুরি করে খালি ট্যাংকলড়ীটি ফেলে রেখে যায় বলে জানা গেছে। গত শুক্রবার ভোর রাত তিনটার দিকে ফতুল্লার সরকারি তেল ডিপো যমুনা গেইট থেকে ৯ হাজার লিটার জ্বালানী তেল ডিজেল সহ ট্যাংকলড়ীটি চুরি করে নিয়ে যায় অজ্ঞাত চোর।

এ ঘটনায় ট্যাংকলড়ীর মালিক.মোঃ উজ্জল বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ট্যাংকলড়ীর মালিক উজ্জল জানায়, বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে যমুনা তেল ডিপো হতে ৯ হাজার লিটার জ্বালানী তেল উত্তোলন করে ট্যাংকলড়ীটি ডিপোর সামনে রাখা হয়।

পরবরর্তীতে শুক্রবার সকাল ছয়টার দিকে ট্যাংক লড়ীর চালক ও তার সহোযোগি যমুনা গেইট এলাকায় এসে দেখতে পায় যে ডিজেল ভর্তি ট্যাংকলড়ীটি যথাযথ স্থানে নেই। পরে তারা ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এক পর্যায়ে তারা বিকেলের দিকে জানতে পারেন একটি ট্যাংকলড়ী কাঁচপুর এলাকায় পরিত্যাক্তবস্থায় পরে রয়েছে।

সেখানে গিয়ে তারা পরিত্যক্তবস্থায় জ্বালানী তেল (ডিজেল) বিহীন পরে থাকা ট্যাংকলড়ীটিকে শনাক্ত করেন। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক শহিদুল ইসলাম জানায়, ট্যাংকলড়ীতে থাকা ডিজেল নিয়ে গিয়ে ট্যাংকলড়ীটি কাঁচপুর এলাকায় ফেলে রেখে যায় চোরেরা। তিনি সেখান থেকে ট্যাংকলড়ীটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছেম। চুরি করে নিয়ে যাওয়া জ্বালানী তেল ও জড়িতদের সনাক্ত সহ গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ

ফতুল্লায় চোরাইকৃত ট্যাংকলড়ী উদ্ধার

আপডেট সময় : ০২:৩৪:২০ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩