নারায়ণগঞ্জ ০৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মন্ত্রী শহীদ উদ্দীন এ্যানি ও ব্যারিস্টার খোকনের পক্ষে নোয়াখালী ফোরামের প্রতিবাদ বার্তা ঐক্য-শৃঙ্খলা ও কার্যক্রম জোরদারে রিয়াদে বাপ্রসাফের গুরুত্বপূর্ণ সভা রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার

সিদ্ধিরগঞ্জে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নাঈম নিহত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩
  • ২৬২ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নাঈম (২৫) নামক এক যুবক নিহত। গতকাল বৃহস্পতিবার সকালে পাঠানটুলী হাজীগঞ্জ মাদরাসার সামনে এ ঘটনা ঘটে । নিহত নাঈম সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী আইলপাড়া এলাকার সাজেদুল করিমের ছেলে। সাজেদুল করিম বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের কার্যালয়ে কম্পিউটার অপারেটর পদে চাকরী করেন। তার ছেলে সেখানে পিতার সহযোগিতায় পার্ট টাইম হিসেবে কর্মরত ছিল।

বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩’টার দিকে পাঠানটুলী আইলপাড়া এলাকায় নিহতের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। পরে মরহুমের লাশ দাফনের জন্য তার নিজ গ্রামের বাড়ির বগুড়ায় উদ্দেশে নিয়ে যাওয়া হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা জানান, গতকাল বৃহস্পতিবার সকালে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নাঈম আহত হয়। তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্থান্তর করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

মন্ত্রী শহীদ উদ্দীন এ্যানি ও ব্যারিস্টার খোকনের পক্ষে নোয়াখালী ফোরামের প্রতিবাদ বার্তা

সিদ্ধিরগঞ্জে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নাঈম নিহত

আপডেট সময় : ০৪:৩৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩