নারায়ণগঞ্জ ০৬:৩০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মন্ত্রী শহীদ উদ্দীন এ্যানি ও ব্যারিস্টার খোকনের পক্ষে নোয়াখালী ফোরামের প্রতিবাদ বার্তা ঐক্য-শৃঙ্খলা ও কার্যক্রম জোরদারে রিয়াদে বাপ্রসাফের গুরুত্বপূর্ণ সভা রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার

সিদ্ধিরগঞ্জে জমি দখল করতে সজু বাহিনীর হামলা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩
  • ৩৪০ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :সিদ্ধিরগঞ্জে জমির দখল নিতে এসএম আমিনুল ইসলামের বাড়ীতে হামলা চালিয়েছে কদমতলীর ত্রাস তানজিম কবির সজু বাহিনী। আদালতে মামলা চলমান জমিতে ফৌজধারী আইনের ১৪৫ ধারা আদেশ জারি করার জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে পিটিশন দায়ের করেও আদেশ না পেয়ে বুধবার(২৫ জানুয়ারি) বিকেল ৪ টার দিকে হামলা চালিয়ে বাড়ী-ঘর ভাঙচুর করা হয়েছে বলে আমিনুল ইসলামের অভিযোগ। এসময় ৯৯৯ নাম্বারে ফোন করলে দ্রুত পুলিশ ঘটনাস্থলে গেলে সজু বাহিনী পালিয়ে যায়।
আমিনুল ইসলাম বলেন, কদমতলী এলাকায় আলী মোর্তজার সাথে একটি জমি নিয়ে আমার দেওয়ানী মামলা চলছে। মামলাটি যুগ্ন জেলা জজ ১ম আদালতে বিচারাধিন রয়েছে। আদালতে মামলা চললেও জমিটি আমার দখলে রয়েছে। প্রতিপক্ষ আলী মোর্তজা জমিতে ফৌজধারী আইনের ১৪৫ ধারা আদেশ জারি করার জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে পিটিশন দায়ের করেন। কিন্তু মামলার আরজি ও আমার জবাব এবং কাগজপত্র পর্যালোচনা করে আদালত পিটিশনটি নিস্পত্তি করেন। আদালত থেকে আদেশ না পেয়ে আলী মোর্তজা এলাকার ত্রাস ও কিশোরগ্যাং নেতা তানজিম কবির সজুকে ভাড়া করে জমি দখল করে দিতে। আলী মোর্তজার ভাড়াটিয়া সন্ত্রাসী হিসেবে সজু তার সহযোগী সেলিম, লিমন, রনি ও মহসিনসহ ১৫/২০ জনের একটি দল নিয়ে বিকেল ৪ টার দিকে আমার বাড়ীÑঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে। এসময় দিশা না পেয়ে আমি ৯৯৯ নাম্বারে ফোন করি। পরে কিছুক্ষনের মধ্যেই ঘটনাস্থলে পুলিশ ছুটে আসলে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।
উল্লেখ্য, সন্ত্রাসী কর্মকান্ডের জন্য কয়েকদিন আগে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সজুকে আটক করে ৫৪ ধারায় আদালতে পাঠায়। আদালত থেকে ছাড়া পেয়ে সজু ফের এলাকায় বেপরোয়া হয়ে উঠে।
এবিষয়ে ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার সহকারি উপ-পরিদর্শক জহির-২ জানান, খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে জানতে পারি দুইটি পক্ষ জমির মালিকানা দাবি করছে। তবে আদালতে মামলা চলছে। এক পক্ষ গিয়ে দখলদারের ঘরের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করেছিল। তবে পুলিশ যাওয়ার আগেই তারা পালিয়ে গেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

মন্ত্রী শহীদ উদ্দীন এ্যানি ও ব্যারিস্টার খোকনের পক্ষে নোয়াখালী ফোরামের প্রতিবাদ বার্তা

সিদ্ধিরগঞ্জে জমি দখল করতে সজু বাহিনীর হামলা

আপডেট সময় : ০২:১৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩