নারায়ণগঞ্জ ০৫:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আহত সাংবাদিককে দেখতে আর্থিক সহায়তা নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ঈদে অতিরিক্ত ভাড়া আদায়: নারায়ণগঞ্জে ৩ পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগ: মোতায়েন ১১৪ আনসার ও স্বেচ্ছাসেবক ঈদের শুভেচ্ছা ঘিরে রাজনৈতিক উত্তাপ,কালাপাহাড়িয়ায় জনতার মুখে মুখে চেয়ারম্যান পদপ্রার্থী মোবারক হোসাইন ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী সালাউদ্দিন চৌধুরী অপপ্রচারের প্রতিবাদে ‎রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে বিভিন্ন পশুর হাট পরিদর্শনে ডিসি মো. রায়হান কবির সামর্থ্য অনুযায়ী অসহায়দের পাশে দাঁড়ানো প্রতিটি মুমিনের দায়িত্ব- আবদুল জব্বার ঈদকে সামনে রেখে হাট-বাজার ও বসতবাড়ির নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: ডিসি রায়হান কবির ইসলামী ব্যাংকের এমডিকে পুনর্বহাল ও এস আলমের দোসরদের বহিষ্কারের দাবিতে চিটাগাং রোডে মানববন্ধন

কাউকে হত্যা করে জিয়াউর রহমান ক্ষমতায় আসেননি: বরকতউল্লাহ বুলু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৭:১৮ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩
  • ২৯৮ বার পড়া হয়েছে

শহর প্রতিনিধি : বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান কাউকে হত্যা করে ক্ষমতায় আসেননি। সেদিন জাতির প্রয়োজনে এ দেশের সিপাহী জনতা তাকে ক্ষমতায় নিয়ে আসে। জিয়াউর রহমান এসে বহুদলীয় গণতন্ত্র আবারও পুনরুদ্ধার করেছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু।

শনিবার (২১ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের নবীগঞ্জ ঘাট এলাকায় জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্ত শেষে এসব কথা বলেন তিনি। জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

বরকতউল্লাহ বুলু বলেন, সেনাবাহিনীর পাশাপাশি আরেকটি বাহিনী তৈরি করে তারা দেশে অরাজকতা তৈরি করেছিল। ১৯৭১ সালে যেভাবে জিয়াউর রহমান ঘোষণা দিয়েছিলেন সেভাবেই ৭৫ সালে তিনি ক্ষমতায় আসেন। তিনি এদেশে গার্মেন্টস শিল্প নিয়ে এসেছিলেন। তখন গার্মেন্টস কাকে বলে এদেশের মানুষ চিনত না। শহীদ জিয়ার অবদানের কারণে আজ মানুষ এত এত রেমিটেন্স পাঠায়।

তিনি আরও বলেন, জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আজ আমরা মৎসজীবী দলের পক্ষ থেকে শীতলক্ষ্যায় মাছের পোনা অবমুক্ত করেছি। কিন্তু এ পোনাগুলো বাঁচবে কিনা আল্লাহ জানে। পানি দূষিত। এ বিষয়ে সরকার বা প্রশাসনের কোনো নজর নেই। শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না। এ সরকারকে বিশ্বাস করা যায় না।

বরকতউল্লাহ বুলু বলেন, যে বিষয়গুলোকে সামনে রেখে দেশ স্বাধীন হয়েছিল, কিন্তু তারা দেশ স্বাধীনের পর বিশ্বাসঘাতকতা করেছিল। তারা বাকশাল কায়েম করে মানুষের মৌলিক অধিকার হরণ করেছিল, বাক স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেছিল। কৃত্রিম দুর্ভিক্ষ তৈরি করে ১৪ লাখ মানুষের মৃত্যু হয়েছিল। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশের রূপকার ছিলেন।

জাতির প্রয়োজনে দেশের সিপাহী-জনতা বিএনপির প্রতিষ্ঠাতাকে ক্ষমতায় আনার পর তিনি বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন। জিয়াউর রহমান দেশে গার্মেন্টস শিল্প নিয়ে এসেছিলেন। তখন গার্মেন্টস কাকে বলে এদেশের মানুষ চিনত না। আজ মানুষ এত এত রেমিটেন্স পাঠায়, এটাও শহীদ জিয়ার অবদান।

জিয়াউর রহমানকে ‘ক্ষণজন্মা পুরুষ’ উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, তার জন্ম না হলে স্বাধীনতার ঘোষণা হতো না। সেদিন তরুণ মেজর বিদ্রোহ ঘোষণা করে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিলেন। মুক্তিযুদ্ধের পরে তিনি আবার সেনা বাহিনীতে ফিরে গেলেন। যে বিষয়গুলোকে সামনে রেখে দেশ স্বাধীন হয়েছিল তারা দেশ স্বাধীনের পর বিশ্বাসঘাতকতা করেছিল। তারা (আওয়ামী লীগ) বাকশাল কায়েম করে মানুষের মৌলিক অধিকার হরণ করেছিল। বাক স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেছিল। কৃত্রিম দুর্ভিক্ষ তৈরি করায় ১৪ লাখ মানুষের মৃত্যু হয়েছিল।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশের রূপকার। এদেশে অনেক নেতা মারা গিয়েছেন। কার জানাজায় কতজন লোক হয়েছে? শেখ হাসিনা আক্ষেপ করে বলেছিলেন, “ভোর পর্যন্ত তারা বলেছিল বঙ্গবন্ধু যেখানে আমরা আছি সেখানে। কিন্তু আমার বাবার লাশ বত্রিশ ঘণ্টা ধানমণ্ডিতে পড়েছিল। কেউ উকি দিয়ে আমার বাবার লাশ দেখতে যায়নি। রিলিফের কাপড় দিয়ে আমার বাবার দাফন হয়েছে। ” কেন আসেনি তা ইতিহাসের মূল্যায়ন।

ওরা বলে জিয়াউর রহমান নাকি মুক্তিযুদ্ধ করেননি। আমি বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনার বাবাই তো ক্ষমতায় ছিলেন। তিনি কেন জিয়াউর রহমানকে বীর উত্তম খেতাব দিয়েছিলেন? কেন তাকে শ্রেষ্ঠ সেক্টর কমান্ডারের খেতাব দিয়েছিলেন? তাহলে সেই সরকারেরও বিচার হওয়া উচিত?

বরকতউল্লাহ বুলু আরও বলেন, আজও বাংলাদেশে ৩৫ লাখ বিএনপি নেতাকর্মীর নামে মামলা। আমাদের হাজার হাজার নেতাকর্মী পঙ্গু। এর থেকে মানুষ মুক্তি চায়। ২৭ দফা ও দশ দফার ভিত্তিতে একটি নিরপেক্ষ সরকার আদায় করতে হবে। শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না। এ সরকারকে বিশ্বাস করা যায় না। আমরা নির্বাচনের পর জাতীয় সরকার গঠন করে দেশকে পুনর্গঠন করবো। আগামী দিনে কর্মসূচিতে অংশগ্রহণ করে এ সরকারকে ক্ষমতাচ্যুত করতে হবে।

এ সময় গ্যাসের মূল্য নিয়েও তিনি কথা বলেন। বুলু বলেন, গ্যাসের দাম এক দিনে ত্রিশ টাকা হয়ে গেল। আদানির সাথে চুক্তি ঝাড়খণ্ড থেকে বিদ্যুৎ আনবেন! কার স্বার্থে এই চুক্তি? ইসলামি ব্যাংক থেকে ত্রিশ হাজার কোটি টাকা নিয়ে গেল, তা তারা বলতে পারেন না। যে লুণ্ঠন হচ্ছে এর বিচার এদেশের মাটিতে হবে।

মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সেলিম মিঞার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সদস্য সচিব আব্দুর রহিম, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ও নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আনোয়ার প্রধানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আহত সাংবাদিককে দেখতে আর্থিক সহায়তা নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের

কাউকে হত্যা করে জিয়াউর রহমান ক্ষমতায় আসেননি: বরকতউল্লাহ বুলু

আপডেট সময় : ১২:২৭:১৮ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩