নারায়ণগঞ্জ ০৭:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ ফতুল্লায় দূষণের দায়ে আকবর ডাইংকে জরিমান নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক তুলে দিলেন ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে নাসিকের ওয়ার্ড সচিবের বিরুদ্ধে থানায় অভিযোগ বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা সিদ্ধিরগঞ্জে গোসলে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন, নারায়ণগঞ্জ সদরে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে বৃক্ষরোপণ সংকট কালের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেট সন্তোষজনক:বিকেএমইএ নারায়ণগঞ্জে প্রধান নিষ্কাশন খালের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জমি উদ্ধার

বিসিকের গার্মেন্টস ব্যবসায়ীরা রকমতে জিম্মি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩
  • ৩৩৭ বার পড়া হয়েছে

ফতুল্লা প্রতিনিধি: শিল্পনগরী ফতুল্লার বিসিক এলাকায় গার্মেন্টস ব্যবসায়ীরা অনেকটা জিম্মি হয়ে পড়েছে ঝুট সন্ত্রাসী রহমতুল্লাহ ওরফে ক্যাইলা রকমতের কাছে। বিশাল সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে বিসিকের ঝুট সেক্টর নিয়ন্ত্রন করছে রকমত। নাম মাত্র মূল্যে দিয়ে গার্মেন্টেসের ওয়াস্টিজ মাল নিয়ে আসছে তার বাহিনীর সদস্যরা। গার্মেন্টস মালিকরা প্রতিবাদ করলে তাদের হুমকিসহ নানা ভাবে হয়রানী করা হয় বলেও রকমতের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন খোদ বিকেএমইএ’র সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান। সম্প্রতি একটি অনুষ্ঠানে সেলিম ওসমান ক্ষোভ প্রকাশ করে বলেছেন, আমার গার্মেন্টস ব্যবসায়ীরা যেন অসহায় হয়ে গেছে। তাদের ফ্যাক্টরির ঝুটের দাম নির্ধারন করছে ঝুট সন্ত্রাসীরা। আবার কোথাও কোথাও তো জোর করে ঝুট নিয়ে যাচ্ছে। এসময় তিনি আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়েছেন। পাশাপাশি গার্মেন্টস ব্যবসায়ীদের ভয় না পেয়ে বিকেএমইএতে অভিযোগ দেয়ার অনুরোধ জানিয়েছেন।

বিভিন্ন সুত্রে জানাগেছে, বিসিকে একক আধিপত্য বিস্তার করে আসছে ঝুট সন্ত্রাসী রকমত ওরফে ক্যাইলা রকমত। যা নিয়ন্ত্রনে জুয়েল বাহিনী, কাইয়ূম বাহিনী, ইসলাম বাহিনীসহ অসংখ্য বাহিনী রয়েছে। আর এসকল বাহিনীর কাছে রয়েছে অসংখ্য অবৈধ অস্ত্র। বিভিন্ন সময় এসকল অবৈধ অস্ত্র প্রদশর্ন করলেও আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তেমন কোন ব্যবস্থা নেয়া হয়নি।

নারায়ণগঞ্জের সাবেক পুলিশ সুপার জায়েদুল আলম থাকাকালীন সময়ে সন্ত্রাসী রকমতের বিরুদ্ধে একাধিক মামলা হলেও বর্তমানে বহাল তবিয়তে রয়েছে। অভিযোগে রয়েছে, রকমতের সহযোগী রিপন শেখের মাধ্যমে প্রশাসনকে ম্যানেজ করেই দাপটের সাথে সন্ত্রাসীমূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। এনিয়ে গার্মেন্টস মালিকরা এতোদিন নিশ্চুপ থাকলেও সেলিম ওসমানের বক্তব্যের পর রকমতের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন। ঝুট সেক্টর নিয়ন্ত্রনের পাশাপাশি ভূমিদস্যু হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন রকমত।

ফতুল্লার নরসিংপুরসহ আশেপাশের এলাকার নিরীহ অসংখ্য মানুষের জমি দখল করে রেখেছে রকমত। ইতিমধ্যে বেশ কয়েকটির সত্যতাও পাওয়া গেছে। তবে এব্যাপারে প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছেন না ভূক্তভোগীরা। ভূক্তভোগীরা বলছেন, রকমতের সাথে বড় বড় নেতাদের সাথে সম্পর্ক রয়েছে। এছাড়াও থানা পুলিশও রকমতের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া তো দূরের কথা উল্টো রকমতের পক্ষ হয়ে হয়রানী করারও অভিযোগ রয়েছে।

স্থানীয়দের মতে, নারায়ণগঞ্জের প্রভাবশালী পরিবারের নাম ব্যবহার করে দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে রকমত। কখনো শামীম ওসমান, কখনো আজমেরী ওসমান আবার কখনো অয়ন ওসমানের নাম ব্যবহার করে বেপরোয়া হয়ে উঠেছে। যখন যাকে প্রয়োজন তাকে ম্যানেজ করেই নিজের আধিপত্য ধরে রেখেছেন তিনি। এব্যাপারে রহমতুল্লাহর সাথে যোগাযোগ করতে তার মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেন নাই।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ

বিসিকের গার্মেন্টস ব্যবসায়ীরা রকমতে জিম্মি

আপডেট সময় : ০২:০৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩