নারায়ণগঞ্জ ০৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সোনারগাঁয়ে মাদক ও ধর্ম আবমাননাসহ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-৮ রূপগঞ্জে পাউবো কর্মকর্তার দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের অভিযান প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো সদর উপজেলা প্রশাসন নারায়ণগঞ্জ জেলা কারাগারে মাদকবিরোধী সচেতনতামূলক সভা ও ৫০ বন্দিকে গার্মেন্টস কর্মে প্রশিক্ষণ নারায়ণগঞ্জে খাজা সুপার মার্কেটে জুয়ার আসরে পুলিশ সুপারের অভিযান, আটক ২৮ আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু রিয়াদে বাপ্রসাফের সাংস্কৃতিক সন্ধ্যা : গান-কবিতা-আবৃত্তিতে প্রবাসী সাংবাদিক ও বাংলাদেশিদের মিলনমেলা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে অপহরণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১১ ডিআইটিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আরএফএল ‘ডেইলি শপ’

ফুটপাত দখলে ফতুল্লায় তীব্র যানজট

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২
  • ৩০০ বার পড়া হয়েছে

ফুটপাতে হকার এবং সড়কে লাগাতার যানজটে নাকাল ফতুল্লাবাসী। সড়কে যানজট এখন প্রতিদিনের রুটিনে পরিণত হয়েছে। যানজট নিরসনেও ট্রাফিক পুলিশের কোন তৎপরতা লক্ষ করা যাচ্ছে না।

অপরদিকে ফতুল্লাবাসীকে চরম ভোগান্তিতে ফেলে একাধিক ব্যাক্তি ফুটপাত দখলে নিয়ে লাখ টাকার বাণিজ্য করলেও থানা পুলিশ রহস্যজনক নীরবতা পালন করছে এমন অভিযোগ ভুক্তভোগীদের।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ফতুল্লা থানা গেটসহ আশপাশের ফুটপাত দখলে নিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে স্থানীয় একাধিক প্রভাবশালী ব্যাক্তি। ফলে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তার উপর দিয়ে যাতায়াত করছে কয়েক লাখ মানুষ।

ফতুল্লার ফুটপাত হকার মুক্ত করতে ফতুল্লা মডেল থানায় আয়োজিত ওপেন হাউজডে কিংবা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একাধিকবার জানানো হলেও পুলিশ ফুটপাত হকার মুক্ত করতে কোন উদ্যোগ নেয়নি।

স্থানীয় সূত্র জানায়, কাজী দেলোয়ার, জামাল চৌধুরী, হালি চৌধুরী, জাফরসহ কয়েকজন মিলে ফতুল্লার ফুটপাত দখল করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। ফলে পথচারীরা বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে সড়ক দিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছে। ফতুল্লার ফুটপাত হকার মুক্ত করতে এসপির হস্তক্ষেপ দাবী করেছে ভুক্তভোগী মহল।

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ রেজাউল হক দিপু জানান, অচিরেই ফুটপাত উচ্ছেদ অভিযান চালিয়ে হকার উচ্ছেদ করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

ফুটপাত দখলে ফতুল্লায় তীব্র যানজট

আপডেট সময় : ০৩:০৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২