নারায়ণগঞ্জ ০৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সোনারগাঁয়ে মাদক ও ধর্ম আবমাননাসহ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-৮ রূপগঞ্জে পাউবো কর্মকর্তার দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের অভিযান প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো সদর উপজেলা প্রশাসন নারায়ণগঞ্জ জেলা কারাগারে মাদকবিরোধী সচেতনতামূলক সভা ও ৫০ বন্দিকে গার্মেন্টস কর্মে প্রশিক্ষণ নারায়ণগঞ্জে খাজা সুপার মার্কেটে জুয়ার আসরে পুলিশ সুপারের অভিযান, আটক ২৮ আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু রিয়াদে বাপ্রসাফের সাংস্কৃতিক সন্ধ্যা : গান-কবিতা-আবৃত্তিতে প্রবাসী সাংবাদিক ও বাংলাদেশিদের মিলনমেলা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে অপহরণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১১ ডিআইটিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আরএফএল ‘ডেইলি শপ’

আড়াইহাজারে পরীক্ষার হল থেকে ছাত্রীকে নিয়ে উধাও ছাত্রলীগ নেতা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পরীক্ষার হল থেকে এক ছাত্রীকে নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে এক ছাত্র লীগ নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন উপজেলার সফর আলী ভূঁইয়া কলেজের এজিএস। হল থেকে নিয়ে যাওয়া শিক্ষার্থীর নাম আরিফা আক্তার (১৯)। সে চলতি এইচএসসি পরীক্ষার্থী।

মঙ্গলবার সকালে উপজেলার রোকন উদ্দিন মোল্লা গার্লস ডিগ্রী কলেজে এ ঘটনা ঘটে। আরিফা এই হলে পরীক্ষা দিতে আসেন। পরীক্ষা শুরুর আগেই ছাত্র লীগ নেতা ইকবাল তাকে নিয়ে চলে যান। মঙ্গলবার ছিল আরিফার পৌরনীতি পরীক্ষা। আরিফা উপজেলার হাইজাদি ইউনিয়নের আনোয়ার হোসেন ও ফিরোজা বেগমের মেয়ে।

ঘটনার প্রত্যক্ষদর্শী একাধিক সূত্র নাম প্রকাশ না করার শর্তে বলেন, মঙ্গলবার সকালে ছোট বোনকে নিয়ে আরিফা পরীক্ষা দিতে হলে আসে। তার ছোট বোনও তার সঙ্গে পরীক্ষা দিচ্ছিল। পরীক্ষা শুরুর কিছু আগে ছাত্র লীগ নেতা ইকবাল হোসেন হলে প্রবেশ করেন এবং কথা আছে বলে আরিফাকে হল থেকে ডেকে নেন। পরে তারা সবার সামনে দিয়েই হল ছেড়ে চলে যান। খবর পেয়ে পুলিশ হলে ছুটে আসেন।

রোকন উদ্দিন মোল্লা গার্লস ডিগ্রি কলেজের অধ্যক্ষ আক্তারুজ্জামান বলেন, কেউ হল থেকে বেরিয়ে গেছে বা নিয়ে যাওয়া হয়েছে এমনটা তিনি জানেন না। তবে মঙ্গলবার একজন ছাত্রী পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।

আড়াইহাজার থানা ছাত্র লীগের সভাপতি শফিকুল ইসলাম শরীফ জানান, বিষয়টি আমার জানা নেই।

আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) সুশান্ত বলেন, খবর পেয়ে আমরা রোকন উদ্দিন মোল্লা কলেজে যাই। সেখানে মেয়েটির মা’ও আসেন। এরকিছু সময় পরেই মেয়েটি তার মাকে ফোন করে। ফোন করে সে জানায়, তাকে কেউ অপহরণ করেনি। সে স্বেচ্ছায় ইকবালের সঙ্গে চলে এসেছে। তিন মাস আগে তাদের বিয়ে হয়ে গেছে।

এসআই সুশান্ত আরও জানান, মেয়েটির মা নিজেই নিশ্চিত করেছেন যে মেয়ের বয়স ১৯। তাই সে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার অধিকার রাখে। মেয়েটির মা ফিরোজা বেগম বলেন, মেয়েকে আমি ফোনে অনুরোধ করেছিলাম যেন ফিরে এসে পরীক্ষায় অংশ নেয়। কিন্তু মেয়ে সেটি শুনেনি।

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, সন্ধ্যা পর্যন্ত মেয়েটির পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দেয়নি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

আড়াইহাজারে পরীক্ষার হল থেকে ছাত্রীকে নিয়ে উধাও ছাত্রলীগ নেতা

আপডেট সময় : ০১:৪৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২