নারায়ণগঞ্জ ০৭:২৯ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা পূজা উদযাপন কমিটি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময় ফতুল্লা পাইলটে স্কুলে জিপিএ-৫ পাওয়া ৪৪ শিক্ষার্থীকে সংবর্ধনা বাজারে সিন্ডিকেটের অস্তিত্ব যাতে না থাকে সেই লক্ষ্যে কাজ করছে সরকার-খাদ্যমন্ত্রী আফরোজা খানম শিশু অধিকার দিবস উদযাপনে নারায়ণগঞ্জে ভার্চুয়ালি আলোচনায় প্রধানমন্ত্রী শহরে যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তায় ২২ জন ভলান্টিয়ারের কার্যক্রমের শুভ উদ্বোধন নারায়ণগঞ্জ সদরে ৬ষ্ঠ কাব ক্যাম্পুরীর হতে যাচ্ছে : ৭০ স্কুলের শিক্ষার্থীর অংশগ্রহণ নারায়ণগঞ্জে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত,এই পদোন্নতি আপনাদের সততা, শৃঙ্খলা, দক্ষতা ও পেশাদারিত্বের মূল্যায়ন : এসপি ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে নারায়ণগঞ্জে টাস্কফোর্স কমিটির সভা রূপগঞ্জে জামায়াত ইসলামী ডেঙ্গু সচেতনতা কার্যক্রম উদ্বোধন সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ২৫

রূপগঞ্জে ছয় স্কুলের শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় শতভাগ পাশ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫১:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২
  • ৬৭৯ বার পড়া হয়েছে

রূপগঞ্জ সংবাদদাতা : এবারের এসএসসি পরীক্ষায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ছয় স্কুলের শিক্ষার্থীরা শতভাগ পাশ করেছে। বিদ্যালয়গুলো হচ্ছে সহিতুন্নেছা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়, জনতা উচ্চ বিদ্যালয়, গন্ধর্বপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, তারাবো পৌর উচ্চ বিদ্যালয়, এইচ আর মডেল স্কুল ও হাজী ইয়াদ আলী উচ্চ বিদ্যালয়।

সহিতুন্নেছা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ১১০ জন শিক্ষার্থী থেকে ৫৩ জন শিক্ষার্থী জিপিএ-৫, জনতা উচ্চ বিদ্যালয়ের ৯৬ জন শিক্ষার্থী থেকে ২৬ জন শিক্ষার্থী জিপিএ-৫, গন্ধর্বপুর বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের ৯৭ জন শিক্ষার্থী থেকে ৬জন শিক্ষার্থী, তারাবো পৌর উচ্চ বিদ্যালয়ের ২০ জন শিক্ষার্থী থেকে ৩ জন শিক্ষার্থী, এইচ আর মডেল স্কুলের ৫৬ জন শিক্ষার্থী থেকে ৭ জন শিক্ষার্থী, হাজী ইয়াদ আলী উচ্চ বিদ্যালয়ের ৯৩ জন শিক্ষার্থী থেকে ৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

এবারের এসএসসি পরীক্ষায় উপজেলার ৩৬টি স্কুল থেকে ৫ হাজার ১৪০ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে ৫ হাজার ১৩ জন শিক্ষার্থী পাশ করেছে। অকৃতকার্য হয়েছে ১২৭ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ৬৭৯ জন শিক্ষার্থী। পাশের হার ৯৭ দশমিক ৫২ ভাগ।

সহিতুন্নেছা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আল-আমিন মিয়া বলেন, উপজেলার প্রায় সকল স্কুলে আধুনিক কৌশলে পাঠদান করা হচ্ছে। সহিতুন্নেছা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মোঃ নাজমুল হাসান বলেন, অর্ধশত বছর ধরে নারী জাগরণে সহিতুন্নেছা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় কাজ করে যাচ্ছে। পরিশ্রমের ফসল হিসেবে এসএসসি পরীক্ষায় শতভাগ পাশসহ জিপিএ-৫ পেয়েছে শিক্ষার্থীরা।

রূপগঞ্জ উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান বলেন, করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে পাঠদান চলমান থাকায় এবারের এসএসসি পরীক্ষার ফলাফল ভালো হয়েছে। রূপগঞ্জের অধিকাংশ বিদ্যালয়ে ২/১ জন শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় তারা শতভাগ পাশের মর্যাদা পায়নি।

রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ¦ মোঃ শাহ্জাহান ভুঁইয়া বলেন, এবারের এসএসসি পরীক্ষায় শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের সমন্বয়ে ফলাফল সন্তোষজনক হয়েছে। প্রতি বছরের ন্যায় সহিতুন্নেছা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবারও শতভাগ পাশ করেছে। বিদ্যালয়টি প্রায় অর্ধশত বছর ধরে নারী শিক্ষায় অগ্রণী ভুমিকা রেখে আসছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা পূজা উদযাপন কমিটি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

রূপগঞ্জে ছয় স্কুলের শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় শতভাগ পাশ

আপডেট সময় : ১০:৫১:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২