নারায়ণগঞ্জ ০৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রুপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামী বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার লংমার্চ সফল করার আহ্বান খেলাফত মজলিস নেতা মুফতী দেলোয়ার আল হুসাইনের বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিকে জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান সৌদিতে পাসপোর্ট জটিলতা নিরসনে সমন্বিতভাবে কাজ করছে দূতাবাস: রাষ্ট্রদূত সোনারগাঁয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যোগদান শিক্ষার্থীদের মাঝে সরকারি কার্যক্রম তুলে ধরতে সদর ইউএনও অফিসে অবহিতকরণ সভা ভূমি সেবায় ‘জিরো টলারেন্স’নীতি ঘোষণা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সহ অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির সোনারগাঁয়ে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির

র্সিদ্ধিরগঞ্জে পুলিশের উপর ককটেল নিক্ষেপ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২
  • ২৯২ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের উপর ককটেল নিক্ষেপ করার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এসময় পুলিশ আতœরক্ষায় গুলি ছুড়লে অভিযুক্তরা পালিয়ে যান। ঘটনাস্থলে থাকা সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সানোয়ার হোসেন আহত হন।গতকাল রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান। এর আগে শনিবার (২৬ নভেম্বর) রাতে নাসিক ১ নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জের সিআইখোলা এলাকায় এ ঘটনা ঘটে।এসময় ঘটনাস্থল ৪টি অবিষ্ফোরিত ককটেল ও একটি বিষ্ফোরিত ককটেলের আলামত উদ্ধার করে পুলিশ। তবে এ ঘটনায় বিএনপির কারা যুক্ত ছিল তা এখনো পুলিশ নিশ্চিত করেনি।
পুলিশ সূত্রে জানা যায়, আগামী ১০ ডিসেম্বর বিএনপির কিছু লোক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ অংশের শিমরাইল মোড়ে অবরোধ করবে এবং সেখানে বাঁধা দিলে ককটেল বিষ্ফোরণ করা হবে। সেই ককটেলের একটি অংশ সিআইখোলা এলাকায় ভাগাভাগি করা হচ্ছিল। এমন গোপন সংবাদ ভিত্তিতে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পুলিশের উপর ককটেল নিক্ষেপ করে। এসময় পুলিশ আতœরক্ষায় পাল্টা গুলি ছুড়লে অভিযুক্তরা সবাই পালিয়ে যায়।
জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম রবি জানান, আমি এখন দায়িত্বশীল পদে নাই। গিয়াসউদ্দীন দায়িত্বশীল পদে রয়েছেন। আপনি তার কাছ থেকে বক্তব্য নিন। আমি বক্তব্য দিলে বিতর্কিত হয়ে যাবে। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক মুহাম্মদ গিয়াসউদ্দিনকে একাধিকবার ফোন দিলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, গতকাল রাতে বিএনপির নেতাকর্মীরা আগামী ১০ ডিসেম্বর বিশৃঙ্খলা করার উদ্দেশ্যে গোপন বৈঠক করছিল এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করলে পুলিশের উপর ককটেল নিক্ষেপ করে তারা। এতে আমাদের এক পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ আতœরক্ষায় ১১ রাউন্ড গুলি ছুড়লে অভিযুক্তরা সবাই পালিয়ে যান। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রুপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামী বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার

র্সিদ্ধিরগঞ্জে পুলিশের উপর ককটেল নিক্ষেপ

আপডেট সময় : ০১:৩৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২