নারায়ণগঞ্জ ০১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২ নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান প্রশাসনের সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও! ভিশন ২০৩০-এর সুযোগে সৌদিতে সফল বাংলাদেশি উদ্যোক্তা, দেশে বিনিয়োগের আহ্বান নারায়ণগঞ্জে প্রথমবারের মত নৌযান শুমারি ২০২৬ অবহিতকরণ সভায় অনুষ্ঠিত সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের নারায়ণগঞ্জের রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি অন্য জেলার জন্য উজ্জ্বল দৃষ্টান্ত: ডিসি মো :রায়হান কবির

সোনারগাঁয়ে অপহরণের পর পালাক্রমে ধর্ষণ, আটক ১

সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা থেকে এক নারীকে অপহরণের পর তাকে আটকে রেখে একাধিকবার ধর্ষন করার অভিযোগ উঠেছে।

গত শুক্রবার ২৫ নভেম্বর রাতে ধর্ষনকারী সাব্বির হোসেনকে কাঁচপুর এলাকা থেকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ। 

জানা জায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের শুকুরদী গ্রামের হাফেজ মিয়ার মেয়ে জান্নাতুল ফেরদৌস ওরফে হীরামনিকে দীর্ঘদিন যাবৎ বিভিন্নভাবে উত্যক্ত করে কুপ্রস্তাব দিয়ে আসছে পৌরসভা এলাকার লাহাপাড়া গ্রামের ফজলুল হকের ছেলে মাদক সেবি সাব্বির মিয়া।

বিষয়টি হীরামনি তার পরিবারের লোকজনদের অবহিত করলে তার বাবা হাফেজ মিয়া এলাকার গন্যমান্য ব্যক্তি সহ উত্যক্তকারীর বাবা মার কাছে বিচার দাবী করেন। বিচার দেয়াকে কেন্দ্র করে ( ২৪ নভেম্বর) বৃহস্পতিবার দুপুরে ওই নারী হীরমনি  উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় কেনাকাটা করতে আসলে পূর্ব পরিকল্পিত ভাবে সাব্বির মিয়া ও তার সহযোগি আরো ৪/৫ জনের একদল সন্ত্রাসী অস্ত্রের মুখে জিম্মি করে হীরামনিকে গাড়ীতে উঠিয়ে অজ্ঞাত জায়গায় নিয়ে যায়। সেখানে তাকে আটকে রেখে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে তার ইচ্ছার বিরুদ্ধে একাধীকবার জোরপূর্বক ধর্ষন করে। 

খবর পেয়ে জান্নাতুল ফেরদৌস ওড়ফে হীরামনির মা খাদিজা বেগম বাদি হয়ে ঐদিনই সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে সোনারগাঁ থানার ওসি তদন্ত আহসান উল্লাহর নেতৃত্বে এস আই ফিরোজ হোসেন সহ অন্যান্য পুলিশ সদস্য তথ্য প্রযুক্তির মাধ্যমে  বিভিন্ন স্হানে অভিযান চালিয়ে শুক্রবার রাতে কাচপুর এলাকা থেকে সাব্বির হোসেনকে গ্রেফতার করে এবং তার কাছ থেকে হীরামনিকেও উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এবিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুব আলম সুমন বলেন, অপহরণের ঘঠনায়  একটি মামলা নেয়া হয়েছে। একজনকে গ্রেফতারসহ ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। জড়িত অন্যান্য আসামিদের প্রেপ্তারের জন্য কাজ করছে পুলিশ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার

সোনারগাঁয়ে অপহরণের পর পালাক্রমে ধর্ষণ, আটক ১

আপডেট সময় : ০৫:১৩:২৮ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২