নারায়ণগঞ্জ ০৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কল্যাণ তহবিলের চেক বিতরণে -রাষ্ট্র ও প্রশাসন আপনাদের পাশে আছে : ডিসি রায়হান, কবির নারায়ণগঞ্জে রেল সেতুর পিলারের নিচের মাটি কাটা প্রকল্পেরই অংশ: রেলমন্ত্রী শেখ রবিউল আলম নারায়ণগঞ্জে এইচএসি কেন্দ্র পরিদর্শন: ‘সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্নের প্রত্যাশা’ ডিসির ফতুল্লায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, দুই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জে গণশুনানিতে সেবা প্রত্যাশীদের অভিযোগ শুনে তাৎক্ষণিক নিষ্পত্তির উদ্যোগ ডিসির সিদ্ধিরগঞ্জে এক ব্যক্তিকে পিস্তল ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে শিক্ষা-থেরাপি সামগ্রী বিতরণ করেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন দক্ষতাই স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার’: ডিসি রায়হান কবির ফতুল্লায় ঘুমন্ত স্বামীকে জবাই করে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

আজ কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৯:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২
  • ২৩০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ আজ। সমাবেশকে ঘিরে ইতোমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি। আজ শনিবার (২৬ নভেম্বর) টাউন হলে দুপুর দুইটায় সমাবেশের মূল অনুষ্ঠানের সময়সূচি নির্ধারণ করা থাকলেও সকাল ১১টার দিকে সমাবেশের কার্যক্রম শুরু হবে।

তবে অন্যান্য সমাবেশের থেকে এটি অনেকটাই ব্যতিক্রম। এবার ডাকা হয়নি কোনো পরিবহন ধর্মঘট, দেওয়া হয়নি কোনো বাধা। ফলে এ সমাবেশ ঘিরে দলীয় নেতাকর্মীর মধ্যে দেখা দিয়েছে উৎসবের আমেজ ও উচ্ছ্বাস। এরই মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে সমাবেশস্থল টাউন হল মাঠ।

মিছিল-স্লোগান ও মাইকিংয়ে মুখর নগরী। গত বৃহস্পতিবার বিচ্ছিন্নভাবে নেতাকর্মী সমাবেশস্থলে আসতে শুরু করলেও শুক্রবার সকাল থেকেই স্রোত নামে। এ মাঠেই দুপুরে পৃথক দুটি জামাতে দলীয় নেতাকর্মীরা জুমার নামাজ আদায় করেন। অনেকেই খাবার খেয়েছেন সমাবেশস্থলে। চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া ছাড়াও কুমিল্লার সবক’টি উপজেলা থেকেই নেতাকর্মী সমাবেশস্থল ও নগরীর বিভিন্ন স্থানে সমবেত হন।

উল্লেখ্য, জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে দলের ৫ কর্মী নিহত হওয়ার অভিযোগ করে নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে ও খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে ১২ অক্টোবর থেকে বিভাগীয় গণসমাবেশ কর্মসূচি শুরু করে বিএনপি। প্রথম গণসমাবেশ হয় চট্টগ্রামের পলোগ্রাউন্ডে। এরপর ১৫ অক্টোবর ময়মনসিংহ, ২২ অক্টোবর খুলনা, ২৯ অক্টোবর রংপুর, ৫ নভেম্বর বরিশাল, ১২ নভেম্বর ফরিদপুর, ১৯ নভেম্বর সিলেটে গণসমাবেশ অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় আজ কুমিল্লায় বিভাগীয় গণসমাবেশ হচ্ছে।

এদিকে সমাবেশকে ঘিরে আইশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে। এ বিষয়ে পুলিশ সুপার আবদুল মান্নান বলেন, যেহেতু এ সমাবেশে অনেক লোকের সমাগম ঘটবে, তাই আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সব বিষয়ে পর্যাপ্ত পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করছেন। চলাচলের সুবিধার্থে নগরীর বাইরে থেকে আসা সব ধরনের যানবাহন নগরীতে প্রবেশ নিয়ন্ত্রণ করা হবে।

এ সমাবেশে থাকছেন সাবেক মেয়র মনিরুল হক সাক্কু ও নিজাম উদ্দিন কায়সার। দলীয় সিদ্ধান্ত অমান্য করে কুমিল্লা সিটির নির্বাচনে অংশ নেওয়ার ফলে তাদের দল থেকে বহিষ্কার করা হয়। পরবর্তীতে তাদের বহিস্কার প্রত্যাহারের জোর গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত দলের হাইকমান্ড থেকে এমন সবুজ সংকেত আসেনি বলে দলীয় সূত্রে জানা গেছে। তবে ওই দুই মেয়র প্রার্থী জানান, তারা আজকের সমাবেশস্থলে থাকবেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

আজ কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ

আপডেট সময় : ০৯:১৯:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২