নারায়ণগঞ্জ ১১:১২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজীগঞ্জ ফেরিঘাটে র্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ যুবক গ্রেপ্তার ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কল্যাণ তহবিলের চেক বিতরণে -রাষ্ট্র ও প্রশাসন আপনাদের পাশে আছে : ডিসি রায়হান, কবির নারায়ণগঞ্জে রেল সেতুর পিলারের নিচের মাটি কাটা প্রকল্পেরই অংশ: রেলমন্ত্রী শেখ রবিউল আলম নারায়ণগঞ্জে এইচএসি কেন্দ্র পরিদর্শন: ‘সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্নের প্রত্যাশা’ ডিসির ফতুল্লায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, দুই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জে গণশুনানিতে সেবা প্রত্যাশীদের অভিযোগ শুনে তাৎক্ষণিক নিষ্পত্তির উদ্যোগ ডিসির সিদ্ধিরগঞ্জে এক ব্যক্তিকে পিস্তল ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে শিক্ষা-থেরাপি সামগ্রী বিতরণ করেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন দক্ষতাই স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার’: ডিসি রায়হান কবির

ফের অপু-বুবলীর পাল্টাপাল্টি আক্রমণ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২
  • ৩০৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : বেশ কয়েক বছর ধরেই শাকিব খানকে কেন্দ্র করে ঢাকাই সিনেমার দুই জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর দ্বন্দ্ব চলছে। মাঝে সেটি স্থিতিশীল থাকলেও সম্প্রতি ফের মাথাচাড়া দিয়ে উঠেছে। সম্প্রতি জন্মদিন উপলক্ষে শাকিব ডায়মন্ডের নাকফুল উপহার দিয়েছেন, এমনটাই জানান বুবলী। এই উপহার দেওয়ার খবরকে কেন্দ্র করে তাকে খোঁচা দেন অপু বিশ্বাস।

বুবলীকে নিয়ে প্রকাশিত একটি নিউজের লিঙ্ক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ঢালিউড কুইন। এত্তগুলো হাসির ইমোজি দিয়ে লিখেছেন, ‘কি যে মজা।’

অপুর সেই খোঁচার জবাবও দিয়েছেন বুবলী। তিনি লিখেছেন, একজন হঠাৎ করেই বলে উঠল, ‘আরে ওই বেটি যে আপনাদের ছবিসহ নিউজ তার নিজের ফেসবুক ওয়ালে বাঁধাই করে রেখেছে, এটাই তো আপনার মজা। এতেই তো বোঝা যায়, তার শয়নে-স্বপনে শুধুই আপনি। হা হা হা।’

বুবলীর সেই স্ট্যাটাসের পর আবারও মুখ খোলেন অপু বিশ্বাস। তিনি বুবলীকে ইঙ্গিত করে বলেন, ‘শিক্ষিত মানুষের ওয়ালে কল পাড়ের বুলি…বেটি বেটি বেটি।’

অপুর এই পোস্টের জবাব দিতে বিলম্ব করলেন না বুবলীও। তবে এবার যেন ধরি মাছ না ছুঁই পানি পদ্ধতি অবলম্বন করলেন ‘বসগিরি’ নায়িকা। অপুর নতুন ব্যঙ্গাত্মক পোস্টের জবাবে বাংলা অভিধানের দ্বারস্থ হলেন তিনি। অপুকে ইঙ্গিত করে অন্যের একটি পোস্ট নিজের ফেসবুক দেয়ালে শেয়ার করেন বুবলী। যেখানে গুগলে বাংলা ডিকশোনারিতে খোঁজা হচ্ছে ‘বেটি’ শব্দের অর্থ। যেখানে অভিধান জানাচ্ছে ‘বেটি’ অর্থ কন্যা, মেয়ে।

তাদের এমন খোঁচাখুঁচি দেখে নেটিজেনরা কেউ লিখছেন, ‘বেশ মজা পাচ্ছি।’ আবার কেউ লিখছেন ‘কি শুরু হইলো।’ দুজনের পোস্টে দুজনের ভক্ত-অনুরাগীরা এমন নানা মন্তব্য করেছেন।

অপু-বুবলীর এমন ভার্চ্যুয়াল ঝগড়ার মধ্যে গণমাধ্যমের কাছে মুখ খুলেছেন শাকিব। যেখানে তিনি জানিয়েছেন জন্মদিনে বুবলীকে ডায়মন্ডের কোনো নাকফুল উপহার দেননি তিনি। দেখা যাক অপু-বুবলীর এই ভার্চ্যুয়াল যুদ্ধ শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে!

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জ ফেরিঘাটে র্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ যুবক গ্রেপ্তার

ফের অপু-বুবলীর পাল্টাপাল্টি আক্রমণ

আপডেট সময় : ০৩:৩১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২