নারায়ণগঞ্জ ০১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২ নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান প্রশাসনের সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও! ভিশন ২০৩০-এর সুযোগে সৌদিতে সফল বাংলাদেশি উদ্যোক্তা, দেশে বিনিয়োগের আহ্বান নারায়ণগঞ্জে প্রথমবারের মত নৌযান শুমারি ২০২৬ অবহিতকরণ সভায় অনুষ্ঠিত সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের নারায়ণগঞ্জের রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি অন্য জেলার জন্য উজ্জ্বল দৃষ্টান্ত: ডিসি মো :রায়হান কবির

কাঁচপুর হাইওয়ে পুলিশের ডাম্পিং থেকে গাড়ি সরানোর রহস্য উদঘাটন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪২:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২
  • ৩৮৭ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলার কাঁচপুর হাইওয়ে থানার ওসি নবীর হোসেনের বিরুদ্ধে জব্দ করা গাড়ি বিক্রি বা সরানোর অভিযোগ অনুসন্ধান করতে গিয়ে বেড় হলো প্রকৃত সত্য। যে গাড়িটি বিক্রি করার অভিযোগ উঠেছে সেই গাড়ি মালিক প্রকৃত ঘটনার বর্ণনা দিয়েছেন।

অনুসন্ধানে জানা গেছে, চট্টগ্রাম জেলার বায়েজিদ বোস্তামী থানার হাজীপাড়া গ্রামের মো: আব্দুল মজিদের ছেলে আব্দুর নূরের একটি কাভার্ডভ্যান ( কুষ্টিয়া-ট-১১-০৬৭০) গত মে মাসের ১১ তারিখে এশিয়ান হাইওয়ে সড়কে গ্যাসের লাইন থেকে আগুন ধরে যায়। পরে পুড়া গাড়িটি জব্দ করে কঁাচপুর হাইওয়ে থানার অধিনস্থ ডাম্পিংয়ে রাখেন পুলিশ। গাড়ি মালিক আব্দুর নূর জানান, আমি গাড়িটি ফেরত পাওয়ার জন্য গত ৬ অক্টোবর হাইওয়ে গাজীপুর রিজিয়নের পুলিশ সুপার বরাবর আবেদন করি। পুলিশ সুপার ৯ অক্টোবর আমার গাড়িটি ভাঙ্গারি হিসেবে বুঝিয়ে দেওয়ার জন্য কাঁচপুর হাইওয়ে থানার ওসি নবীর হোসেনকে লিখিতভাবে আদেশ দেন।

পুলিশ সুপারের আদেশ পেয়ে ওসি নবীর হোসেন ১০
অক্টোবর আমাকে গাড়িটি নিয়ে যাওয়ার জন্য অনুমতি দেন। ওসির অনুমতি পেয়ে আমি গ্যাস সিলিন্ডার দিয়ে গাড়ির যন্ত্রাংশ কেটে একটি ট্রাক (ঝালকাঠি-ট-১১-০১১১) ভাড়া
করে নিয়ে যাই।

এদিকে প্রকৃত মালিক তার গাড়িটি গ্যাস সিলিন্ডার দিয়ে কেটে ভাঙ্গারি হিসেবে ট্রাক দিয়ে নিয়ে যেতে দেখে স্থানীয় একটি মহল ভিন্নখাতে প্রভাহিত করার চেষ্টা করছে।
কাঁচপুর হাইওয়ে থানার ওসিকে গাড়ি বিক্রির অভিযোগে অভিযুক্ত করার অপপ্রচার ও অপচেষ্টা চালিয়ে স্বার্থ হাসিল করার পায়তারা করছে একটি চক্র।

এবিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ওসি নবীর হোসেন বলেন, বাদীর আবেদনের প্রেক্ষিতে পুলিশ সুপারের নির্দেশে আমি গাড়িটি মালিকের কাছে বুঝিয়ে দেই। গাড়ি বিক্রি করার অভিযোগ সঠিক নয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার

কাঁচপুর হাইওয়ে পুলিশের ডাম্পিং থেকে গাড়ি সরানোর রহস্য উদঘাটন

আপডেট সময় : ১০:৪২:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২