নারায়ণগঞ্জ ১১:১৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যোগদান শিক্ষার্থীদের মাঝে সরকারি কার্যক্রম তুলে ধরতে সদর ইউএনও অফিসে অবহিতকরণ সভা ভূমি সেবায় ‘জিরো টলারেন্স’নীতি ঘোষণা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সহ অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির সোনারগাঁয়ে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির সিদ্ধিরগঞ্জে চুনের সাথে রাসায়নিক বর্জ্য মিশাচ্ছে মুনাফাখোর ব্যবসায়ীরা রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক নারায়ণগঞ্জ জেল কর্তৃপক্ষের কাছে জিম্মি বন্দিরা অর্থিক বাণিজ্যের অভিযোগ নারায়ণগঞ্জ আদর্শ মহিলা আলিম মাদরাসায় সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ

আড়াইহাজারে সম্পত্তি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত-২০

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২
  • ৪২০ বার পড়া হয়েছে

রফিক রানা, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আড়াইহাজারে সম্পত্তি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। আহতরা আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় উপজেলার ডহর মারুয়াদী এলাকায়।

ঘটনার বিবরণে জানা যায়, ওই গ্রামের হাফেজ খান ও আনোয়ার গংদের মধ্যে দীর্ঘদিন যাবত সম্পত্তি সংক্রান্তে দ্ব›দ্ব চলছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যা অনুমান ৬ টার দিকে উভয় পক্ষ কাথাকাটাকাটির মাধ্যমে সংঘর্ষে জড়ায়।

এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে প্রায় ২০ জন রক্তাক্ত আহত হয়। আহতরা হচ্ছেন, আঃ রহমান, জিয়ারউদ্দিন, ইমন, নুরুল ইসলাম, ইমরান খান, আরিফ, মকবুল হোসেন, আরিফা, বিল্লাল খান। এরা আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। বাকীরা পার্শ্ববর্তী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। ঘটনার সময় উভয় পক্ষ উভয় পক্ষের বাড়ি ঘরে হামলা ও ভাংচুর করেছে বলে আহতরা জানান।

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

সোনারগাঁয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যোগদান

আড়াইহাজারে সম্পত্তি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত-২০

আপডেট সময় : ১২:৫৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২