নারায়ণগঞ্জ ১০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গ্রেপ্তার এড়াতে মোটা অঙ্কের লেনদেন? এসআই অলিউল্লাহর বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন নিয়ে শুরু হয়েছে ভেলকিবাজি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী ও ডাকাতি মামলার আসামিসহ গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের গণশুনানি ভুক্তভোগীদের আস্থার স্থানে পরিণত সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা রূপগঞ্জে পৃথক মামলায় পাঁচজনের কারাদণ্ড সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার বিন মিশাল ট্রাভেলসের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে রিয়াদে সংবাদ সম্মেলন রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ

আড়াইহাজারে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতের তাড়ে জড়িয়ে একজনের মৃত্যু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৪:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২
  • ২৮৬ বার পড়া হয়েছে

নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত পরিচয়ে একজনের মৃত্যু হয়েছে। বুধবার (৩ আগষ্ট) ভোরে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের বৈইলারকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।

আড়াইহাজার পল্লী বিদ্যুতের ডিজিএম আসাদুজ্জামান জানান, সকালে স্থানীয়রা বৈইলারকান্দি গ্রামে ভূইয়া বাড়ির রাস্তার পাশে বৈদ্যুতিক পোলের উপর অজ্ঞাত এক জনকে ঝুলে থাকতে দেখেন। এ ঘটনায় আশেপাশের হাজারো উৎসুক জনতা ভিড় জমায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস এসে বৈদ্যুতিক খুটি থেকে মৃতদেহ নামিয়ে আনে। পল্লী বিদ্যুৎ সমিতি আরো জানায়, একটি চক্র বিভিন্নস্থানে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করছে। নিহত ব্যক্তিও ট্রান্সফরমার চুরি করতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যেতে পারেন।

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, ধারণা করা হচ্ছে ট্রান্সফরমার চুরি করতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যেতে পারে। নিহতের পরিচয় এখনও জানা যায়নি। তবে নিহতের সাথে একটি এনড্রোয়েট মোবাইল, একটি প্লাস ও একটি স্কুড্রাইভার পাওয়া যায়। লাশটি ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

গ্রেপ্তার এড়াতে মোটা অঙ্কের লেনদেন? এসআই অলিউল্লাহর বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ

আড়াইহাজারে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতের তাড়ে জড়িয়ে একজনের মৃত্যু

আপডেট সময় : ০৯:০৪:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২