নারায়ণগঞ্জ ০৪:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রুপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামী বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার লংমার্চ সফল করার আহ্বান খেলাফত মজলিস নেতা মুফতী দেলোয়ার আল হুসাইনের বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিকে জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান সৌদিতে পাসপোর্ট জটিলতা নিরসনে সমন্বিতভাবে কাজ করছে দূতাবাস: রাষ্ট্রদূত সোনারগাঁয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যোগদান শিক্ষার্থীদের মাঝে সরকারি কার্যক্রম তুলে ধরতে সদর ইউএনও অফিসে অবহিতকরণ সভা ভূমি সেবায় ‘জিরো টলারেন্স’নীতি ঘোষণা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সহ অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির সোনারগাঁয়ে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির

সাংসদ বাবু’র সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন যুবলীগ নেতা সাত্তার সরকার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২
  • ৪৯৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক  :  করোনায় আক্রান্ত হচ্ছেন সব বয়সী-শ্রেণির মানুষ। এ ভাইরাস বিশ্বের অনেক দেশের শীর্ষ ব্যক্তিবর্গকে যেমন কাবু করেছে তেমনি হানা দিয়েছে বাংলাদেশের অনেক এমপি-মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপসহ আওয়ামী লীগের সিনিয়র নেতাদের শরীরেও।

গত বছর থেকে আজ পর্যন্ত প্রায় দুই শতাধিক এমপি-মন্ত্রী- প্রতিমন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে করোনাভাইরাস মহামারির শুরু থেকে সাধারণ মানুষের পাশে থেকে সেবা করে আসা এক বিরল দৃষ্টান্ত স্থাপন কারি ব্যক্তি নারায়ণগঞ্জ -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু এমপি নিজেই করোনা আক্রান্ত হলেন।

সাংসদ নজরুল ইসলাম বাবু তাঁর ফেইসবুক ভেরিফাইড পেইজে এক স্ট্যাটাসে জানান, সংসদ অধিবেশনে যোগ দিতে গত শনিবার (১৫ জানুয়ারি ) করোনা টেস্ট করালে তার রিপোর্ট পজেটিভ আসে। বর্তমানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি হোম কোয়ারেন্টাইনে আছেন। তিনি সবাইকে তাঁর সুস্থতার জন্য দোয়া করার অনুরোধ জানান। পাশাপাশি সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার এবং ঘরে অবস্থান করারও আহ্বান জানান।

এদিকে এমপি নজরুল ইসলাম বাবু’র করোনা পজিটিভ হওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করে তার রোগমুক্তি কামনায় দোয়া চেয়েছেন আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাত্তার সরকার।

সোমবার (১৭জানুয়ারি ) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি নজরুল ইসলাম বাবু এমপির সুস্থতা কামনা করে, দ্রুত রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন ।তিনি বলেন, খোঁজ নিয়ে জানতে পারি বর্তমানে তার (নজরুল ইসলাম বাবু )শারীরিক অবস্থা কিছুটা ভালো। আরও কয়েকদিন তাকে হোম কোয়ারেন্টাইন থাকতে হতে পারে ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রুপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামী বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার

সাংসদ বাবু’র সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন যুবলীগ নেতা সাত্তার সরকার

আপডেট সময় : ০২:০৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২