নারায়ণগঞ্জ ০৪:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রুপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামী বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার লংমার্চ সফল করার আহ্বান খেলাফত মজলিস নেতা মুফতী দেলোয়ার আল হুসাইনের বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিকে জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান সৌদিতে পাসপোর্ট জটিলতা নিরসনে সমন্বিতভাবে কাজ করছে দূতাবাস: রাষ্ট্রদূত সোনারগাঁয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যোগদান শিক্ষার্থীদের মাঝে সরকারি কার্যক্রম তুলে ধরতে সদর ইউএনও অফিসে অবহিতকরণ সভা ভূমি সেবায় ‘জিরো টলারেন্স’নীতি ঘোষণা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সহ অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির সোনারগাঁয়ে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির

আড়াইহাজারে ৩ জনকে পিটিয়ে হত্যার ঘটনায় ‘ডাকাতি ও হত্যা’ মামলা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৩:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২
  • ২৬১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত আখ্যা দিয়ে লেগুনা মালিক ও দুই চালককে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় ‘ডাকাতি ও হত্যা’ মামলা দায়ের করা হয়েছে। দুই মামলায় নিহত তিনজন সহ ২৫০ এর বেশি অজ্ঞাত আসামি করা হয়েছে।

শুক্রবার বিকেলে রূপগঞ্জ উপজেলার ফকির ফ্যাশন ফ্যাক্টরীর বাস ড্রাইভার মো. হানিফা বাদী হয়ে ডাকাতির মামলা দায়ের করেন। আর আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান ঢালী হত্যা মামলা দায়ের করেন।
এছাড়াও সকালে সোনারগাঁও উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কে নিহতের ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান বলেন, ‘গণপিটুনিতে তিনজন নিহতের ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। একটি করেছেন শ্রমিকদের বহনকারী বাস চালক ও অন্যটি পুলিশ। এর মধ্যে পুলিশের হত্যা মামলায় ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। আর বাস চলকের ডাকাতি মামলায় নিহত তিনজনের নাম উল্লেখ ও ১৪ থেকে ১৫জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।’

ডাকাতি মামলায় বাদী বাস চালক মো. হানিফা উল্লেখ করেন, ‘প্রতিদিনের মতো ১৩ জানুয়ারি সকাল ৫টায় ফকির ফ্যাশন প্রতিষ্ঠানের শ্রমিকদের আনতে প্রতিষ্ঠানের বাসে আড়াইহাজার উপজেলার সিংহদী ও আপরদী এলাকা থেকে কয়েকজন শ্রমিকদের নিয়ে ইলমদী পাকা রাস্তার মোড়ে পৌঁছা মাত্র অজ্ঞাত পরিচয় ১৪ থেকে ১৫জন ডাকাত সদস্য ২টি লেগুনা গাড়িতে শ্রমিকবাহী বাসের সামনে এসে গতিরোধ করে। দুটি লেগুনা থেকে ৫ থেকে ৭জন ডাকাত সদস্য বিভিন্ন দেশীয় অস্ত্র সস্ত্র হাতে নিয়ে আমাদের বাসে উঠে আমাকে সহ বাসে থাকা ৯জন শ্রমিককে প্রাণ নাশের ভয়ভীতি দেখায়। এসময় বাসের শ্রমিকদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে বাস থেকে নেমে যায়।

এসময় ইলুমদী মোড়ে বাসের জন্য অপেক্ষমান শ্রমিকেরা বাসের দিকে আসতে থাকে। তখন আমি সহ বাসের শ্রমিকেরা ডাকাত বলে চিৎকার করলে ডাকাতরা পালানোর চেষ্টা করে। এসময় তিনজন ডাকাতকে আটক করে স্থানীয়রা। পরে আমরা বাসে শ্রমিকদেও নিয়ে ফকির ফ্যাশন প্রতিষ্ঠানে চলে যাই। পরে জানতে পারি স্থানীয় জনতা আটক তিনজকে গনপিটুনি দিয়ে হত্যা করে।’

তিনি আরো উল্লেখ্য করেন, ‘৩ জন ডাকাত সহ অজ্ঞাত পরিচয় ১১ থেকে ১২জনের পড়নে প্যান্ট, গেঞ্জি, শার্ট ও জ্যাকেট ছিল। ডাকত সদস্যরা স্থানীয় আঞ্চলিক ভাষা সহ বিভিন্ন আঞ্চলিক ভাষায় কথাবার্তা বলছিল। ডাকাত সদস্যদের বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে। বিষয়টি প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে অবহিত করে থানা অভিযোগ দেওয়া হয়।’

উল্লেখ্য বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার ইলমদী বেনজীর বাগ এলাকায় ডাকাত সন্দেহে তিন যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। নিহতের স্বজনরা জানান, তিনজনের কেউ ডাকাত না। তারা লেগুনা মালিক ও চালক। তাদের পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে দুটি লেগুনা উদ্ধার করে পুলিশ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রুপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামী বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার

আড়াইহাজারে ৩ জনকে পিটিয়ে হত্যার ঘটনায় ‘ডাকাতি ও হত্যা’ মামলা

আপডেট সময় : ১১:৪৩:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২