নারায়ণগঞ্জ ১১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সোনারগাঁয়ে মাদক ও ধর্ম আবমাননাসহ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-৮ রূপগঞ্জে পাউবো কর্মকর্তার দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের অভিযান প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো সদর উপজেলা প্রশাসন নারায়ণগঞ্জ জেলা কারাগারে মাদকবিরোধী সচেতনতামূলক সভা ও ৫০ বন্দিকে গার্মেন্টস কর্মে প্রশিক্ষণ নারায়ণগঞ্জে খাজা সুপার মার্কেটে জুয়ার আসরে পুলিশ সুপারের অভিযান, আটক ২৮ আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু রিয়াদে বাপ্রসাফের সাংস্কৃতিক সন্ধ্যা : গান-কবিতা-আবৃত্তিতে প্রবাসী সাংবাদিক ও বাংলাদেশিদের মিলনমেলা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে অপহরণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১১ ডিআইটিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আরএফএল ‘ডেইলি শপ’

নাসিক ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর প্রাথীকে হুমকি পোষ্টার ছিড়ে ফেলার অভিযোগ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২
  • ৪৩৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :নারায়ণগঞ্জ সিটির ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হাজী মোহাম্মদ আলী হোসেনকে হুমকি ধমকি ও তার লাগানো ফেস্টুন পোষ্টার ছিড়ে ফেলার অভিযোগ উঠেছে। তার জনপ্রিয়তায় ঈর্ষান্নিত হয়ে প্রতিপক্ষের লোকজন এসব করছেন বলে জানান মোহাম্মদ আলী হোসেন।
আলী হোসেনের অভিযোগ, নির্বাচনের প্রতীক বরাদ্দের পর থেকেই প্রতিপক্ষ মহল বেপরোয়া হয়ে উঠেছে। ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঝুলানো আলী হোসেনের লাটিম প্রতীকের পোষ্টার ছিড়ে ফেলছে। নির্বাচন থেকে সরে দাঁড়াতে মোবাইল ফোনে দিচ্ছে হুমকি ধমকি। ফলে তিনি সুষ্ঠ নির্বাচন নিয়ে সংকিত হয়ে পড়েছেন। পাশাপাশি নিরাপত্তাহীনতায় ভোগছেন।
সরেজমিনে ২৬ নং ওয়ার্ডের কুঠিরবন এলাকায় গিয়ে দেখা গেছে আলী হোসেনের লাটিম প্রতীকের লাগানো ফেস্টুন ও পোষ্টার ছিড়ে ফেলা হয়েছে। তবে কে বা কারা ছিড়েছে তা বলতে পারেনি আলী হোসেন ও তার কর্মীসমর্থকরা। তার একজন নারী সমর্থক শাহিনা আক্তার জানান, আলী হোসেনের গণযোওয়ার দেখে পরাজয়ের ভয়ে প্রতিপক্ষের লোকজন এসব করছে।
জানা গেছে, ২৬ নং ওয়ার্ডে ৭ জন প্রার্থী নির্বাচন করছেন। তারা হলেন, হাজী মোহাম্মদ আলী হোসেন (লাটিম), মোজাম্মেল হক(ঠেলাগাড়ি), আনোয়ার হোসেন আনু( টিফিন ক্যারিয়ার), সামসুজ্জোহা(ঘুড়ি), সুমন রহমান (ব্যাটমিন্টন র‌্যাকেট), আক্তার মাহমুদ (ট্রাক্টর) ও ইলিয়াছ (করাত)। ওয়ার্ডটিতে মোট ভোটার ৫ হাজার ৪৪৩ জন। তার মধ্যে পুরুষ ২ হাজার ৭৬৭ ও নারী ২ হাজার ৬৭৬ জন। কেন্দ্র দুইটি। একটি ঢাকেশ্বরী মিলস উচ্চ বিদ্যালয় ও অপরটি রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। যোগ্য ও জনপ্রিয়তার দিক দিয়ে আলী হোসেনের অবস্থান ভাল বলে জানায় একাধিক ভোটার।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

নাসিক ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর প্রাথীকে হুমকি পোষ্টার ছিড়ে ফেলার অভিযোগ

আপডেট সময় : ০৭:৫৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২