নারায়ণগঞ্জ ০৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা পূজা উদযাপন কমিটি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময় ফতুল্লা পাইলটে স্কুলে জিপিএ-৫ পাওয়া ৪৪ শিক্ষার্থীকে সংবর্ধনা বাজারে সিন্ডিকেটের অস্তিত্ব যাতে না থাকে সেই লক্ষ্যে কাজ করছে সরকার-খাদ্যমন্ত্রী আফরোজা খানম শিশু অধিকার দিবস উদযাপনে নারায়ণগঞ্জে ভার্চুয়ালি আলোচনায় প্রধানমন্ত্রী শহরে যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তায় ২২ জন ভলান্টিয়ারের কার্যক্রমের শুভ উদ্বোধন নারায়ণগঞ্জ সদরে ৬ষ্ঠ কাব ক্যাম্পুরীর হতে যাচ্ছে : ৭০ স্কুলের শিক্ষার্থীর অংশগ্রহণ নারায়ণগঞ্জে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত,এই পদোন্নতি আপনাদের সততা, শৃঙ্খলা, দক্ষতা ও পেশাদারিত্বের মূল্যায়ন : এসপি ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে নারায়ণগঞ্জে টাস্কফোর্স কমিটির সভা রূপগঞ্জে জামায়াত ইসলামী ডেঙ্গু সচেতনতা কার্যক্রম উদ্বোধন সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ২৫

নারায়ণগঞ্জ সিটিতে আইভীর কোন বিকল্প নাই …..যুবলীগ সভাপতি পরশ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৬:৪০ অপরাহ্ন, শনিবার, ৮ জানুয়ারী ২০২২
  • ৩৮০ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অতিব গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার মনোনিত প্রার্থী ড. সেলিনা হায়াৎ আইভী। নৌকা হল মানবতার প্রতীক, উন্নয়নের প্রতীক। তাই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে নৌকার বিজয় যেমন বিকল্প নাই, তেমনি সেলিনা হায়াৎ আইভীর কোন বিকল্প নাই। দুর্নীতির বিরুদ্ধে অবস্থান, সততা, উন্নয় ও ব্যক্তিগত ভাবমুর্তি আইভীর বড় শক্তি। এজন্যই তার নিজস্ব ভোট ব্যাংক রয়েছে। গতকাল শনিবার বিকেল পাঁচটায় সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় আইভীর নৌকার পক্ষে গণসংযোগ শেষে এক পথ সভায় তিনি এসব কথা বলেন।
নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহদাত হোসেন ভূঁইয়া সাজনুর সভাপতিত্বে এ পথসভায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মঈনুল হোসেন খান নিখিলসহ কেন্ত্রীয় ও নারায়ণগঞ্জ জেলা যুবলীগ, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ, যুবলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
শেখ ফজলে শামস্ পরশ আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার নির্বাচনি ইশতেহার অনুযায়ী দেশের উন্নয়নমূলক কাজ করছেন। নারীদের উন্নয়ন, শিক্ষারহার বৃদ্ধিসহ উন্নয়নের বাস্তবতা দেখে বিচার বিশ্লেষন করে ভোট দিতে হবে। বিগত সময়ে বিশ্বস্তার সঙ্গে আইভী দায়িত্ব পালন করেছেন।নারায়ণগঞ্জ সিটিতে আইভীর বিকল্প নাই। তাই সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আইভীর নৌকাকে বিজয়ী করতে হবে।
কেন্দ্রীয় যুবলীগ নেতাদের আগমনে সিদ্ধিরগঞ্জ যুবলীগে প্রাণ চাঞ্চল্য ফিরে আসে। বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে হাজার হাজার নেতাকর্মী গণসংযোগে যোগদেয়। নৌকার জন্য ভোট চাইতে মাঠে নামেন যুবলীগ নেতাকর্মীরা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা পূজা উদযাপন কমিটি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

নারায়ণগঞ্জ সিটিতে আইভীর কোন বিকল্প নাই …..যুবলীগ সভাপতি পরশ

আপডেট সময় : ০১:৫৬:৪০ অপরাহ্ন, শনিবার, ৮ জানুয়ারী ২০২২