নারায়ণগঞ্জ ১১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২ নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান প্রশাসনের সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও! ভিশন ২০৩০-এর সুযোগে সৌদিতে সফল বাংলাদেশি উদ্যোক্তা, দেশে বিনিয়োগের আহ্বান নারায়ণগঞ্জে প্রথমবারের মত নৌযান শুমারি ২০২৬ অবহিতকরণ সভায় অনুষ্ঠিত সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের নারায়ণগঞ্জের রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি অন্য জেলার জন্য উজ্জ্বল দৃষ্টান্ত: ডিসি মো :রায়হান কবির নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা,দোয়া, স্মরণ ও সংবর্ধনা অনুষ্ঠান নারায়ণগঞ্জে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৫ জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ

আড়াইহাজারে নির্বাচনী সহিংসতা , আহত ৩০

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৭:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১
  • ২৭৪ বার পড়া হয়েছে

আড়াইহাজার(নারায়ণগঞ্জ) সংবাদদাতা:

আড়াইহাজারে গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়া ইউপি নির্বাচনের জের ধরে বিভিন্ন স্থানে সংঘর্ষ, হামলা, লুটপাটের ঘটনা ঘটছে। তাছাড়া ও কিছু মানুষ বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। গত দুই দিনে উপজেলার আতাদী, সুলতানসাদী, দৈবই, কাদিরদিয়া ব্রাক্ষন্দী এলাকায় এই সকল সংঘর্ষের ঘটনা ঘটে। কালাপাহাড়িয়া ইউনিয়নে নৌকায় ভোট দেওয়ায় পালিয়ে বেড়াচ্ছে নৌকার পরাজিত প্রার্থী সাইফুল ইসলাম স্বপনের সমর্থকরা। লুটকরা হয়েছে হাজিরটেকের হানিফের বাড়ী।

জানা গেছে, উচিৎপুরা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সদস্য পদে পরাজিত প্রার্থী মোহাম্মদ আলী ও তার লোক উচিৎপুরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সবুজ দলবল নিয়ে বিজয়ী প্রার্থী আলআমিনের সমর্থকদের উপর হামলা চালায়। এতে ২ জন টেটাবিদ্ধসহ ৮ জন আহত হয়। আহতরা হলেন কারিমা, রোকসানা, হারুন, ফজলুল, কামাল, আজিজুল ও তৈয়বাসহ ১০ আহত হয়। এদের মধ্যে ১জন ঢাকা এবং বাকীদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এই ব্যাপারে নবনির্বাচিত মেম্বার আলআমিন বাদী হয়ে গতকাল মঙ্গলবার আড়াইহাজার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তাছাড়া ও পরাজিত ও বিজয়ী মেম্বারদের মধ্যে সংঘর্ষে দেবই, কাদিরদিয়া, সুলতানসাদী এলাকায় আরো ২০ জন আহত হয়েছে। এদিকে উপজেলার বিভিন্ন এলাকায় ঘর বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে অনেক পরাজিত প্রার্থীর সমর্থকরা।

এই ব্যাপারে আড়াইহাজার থানার ওসি( তদন্ত) জোবায়ের হোসেন জানান, প্রতিটি এলাকায় আমাদের অভিযান জোরদার করা হয়েছে।

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আশরাফুল আমীন জানান, নির্বাচনী পরবর্তী সহিংসতায় ৩০ জন হাসপাতালে চিকিৎসার জন্য এসেছে। এদিকে সরেজমিনে বিভিন্ন এলাকায় দেখা গেছে থমথমে অবস্থা বিরাজ করছে প্রতিটি এলাকায়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২

আড়াইহাজারে নির্বাচনী সহিংসতা , আহত ৩০

আপডেট সময় : ০৯:৪৭:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১