নারায়ণগঞ্জ ০৪:০১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রবাসীদের সুখ-দুঃখের সাথী এনটিভি: রিয়াদে জমকালো আয়োজনে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নারায়ণগঞ্জে রাস্তায় ময়লা ফেললে কঠোর ব্যবস্থা : ডিসি আইবিএন নিউজ বাংলাদেশ ব্যুরোর ডেপুটি ব্যুরো চিফ হলেন এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ দেশীয় অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী রাসেল গ্রেপ্তার বন্দরে তথ্য সংগ্রহে গিয়ে ওসির অসদাচরণের শিকার সাংবাদিক, তীব্র ক্ষোভ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক; হাইকোর্টের রুল । নারায়ণগঞ্জে সাপ্তাহিক গণশুনানীতে সেবাপ্রার্থীদের সমস্যা শুনে তাৎক্ষণিক নির্দেশনা ডিসির নারায়ণগঞ্জের জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিকাণ্ড, ঘটনাস্থল পরিদর্শনে ডিসি মো: রায়হান কবির ফতুল্লায় ১ হাজার ৫১০ পিস ইয়াবাসহ ২জন আটক বন্দরে চেকপোষ্টে যাত্রী বাসে তল্লাশিতে ৯ হাজার ৫৫০ পিস ইয়াবা সহ ৪জন গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে মা-ছেলেকে মারধর দাদা মিজান গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১
  • ৩৩৬ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকায় মা ও ছেলেকে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় দায়ের করা মামলায় মো: মিজানুর রহমান ওরফে দাদা মিজানকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।
মামলা সূত্রে জানা গেছে, বাদীর বাড়ীর সামন থেকে ইটের সুড়কি সরানোর কথা বলায় গত ২১ ডিসেম্বর রাত সাড়ে ৮ টার দিকে মো: আবুল হোসেন ওরফে দাদা (৬৫) ও তারা ছেলে মিজান একই এলাকার মো: আবুল কালাম আজাদের (৬৫) ছেলে মো: জুবায়ের ওরফে নাহিদকে (৩২) মারধর করে। ইট দিয়ে নাহিদের মাথায় এলোপাথারি আঘাত করে গুরুতর জখম করে। খবর পেয়ে তার মা সাহানা আক্তার (৬০) ও বন্ধু রাজু (৩০) এগিয়ে আসলে তারা তাদেরকেও মারধর করে। গুরুতর আহত নাহিদ ও রাজু নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এঘটনায় আহত নাহিদের পিতা বাদী হয়ে মো: আবুল হোসেন ওরফে দাদা ও তার ছেলে মো: মিজানুর রহমান ওরফে দাদা মিজানকে এজাহার নামীয় ও ৪/৫ জনকে অজ্ঞাত আসামি করে থানায় লিখিত অভিযোগ করেন। পরে অভিযোগটি ২২ ডিসেম্বর মামলা হিসেবে নথিভূক্ত করে পুলিশ। মামলায় মারধরেরর পাশাপাশি আসামিদের বিরুদ্ধে ৩০ হাজার টাকা দামের একটি স্মার্ট মোবাইল ফোন সেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সওকত জামিল জানায়, মামলার দুই নম্বর আসামি মিজানকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

প্রবাসীদের সুখ-দুঃখের সাথী এনটিভি: রিয়াদে জমকালো আয়োজনে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সিদ্ধিরগঞ্জে মা-ছেলেকে মারধর দাদা মিজান গ্রেপ্তার

আপডেট সময় : ০১:২১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১