নারায়ণগঞ্জ ০৭:০১ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রুপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামী বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার লংমার্চ সফল করার আহ্বান খেলাফত মজলিস নেতা মুফতী দেলোয়ার আল হুসাইনের বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিকে জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান সৌদিতে পাসপোর্ট জটিলতা নিরসনে সমন্বিতভাবে কাজ করছে দূতাবাস: রাষ্ট্রদূত সোনারগাঁয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যোগদান শিক্ষার্থীদের মাঝে সরকারি কার্যক্রম তুলে ধরতে সদর ইউএনও অফিসে অবহিতকরণ সভা ভূমি সেবায় ‘জিরো টলারেন্স’নীতি ঘোষণা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সহ অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির সোনারগাঁয়ে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির

কালাপাহাড়িয়ার অলিতেগলিতে রব উঠেছে আনারস মার্কার , জয়গানের আগাম সুর

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১
  • ৭৮৮ বার পড়া হয়েছে

আসন্ন ৪র্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নে এ কে এম ফাইজুল হক ডালিম ইউনিয়নবাসীর কাছে আশা – ভরসা এবং আস্থার প্রতীক । এমন আস্থার কারণেই জনগণের সমর্থনে তিনি কালাপাহাড়িয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস মার্কা নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন ।নির্বাচনি প্রচার প্রচারণার লক্ষ্যে গতকাল রোববার রাতে তিনি ইউনিয়নের কদমীরচর এলাকায় তার নিজ বাড়িতে আসেন। এসময় তার বাড়িতে কালাপাহাড়িয়াবাসীর গণজোয়ার দেখা গেছে ।

জনপ্রিয় এই নেতাকে একনজর দেখার জন্য বাসাবাড়ির সামনে ভিড় করেন শতশত নারী পুরুষ উৎসুক জনতা ও তার কর্মী সমর্থক। অনেকে ছাদ, বারান্দা থেকে উঁকি দেন তাকে দেখার জন্য। কাউকেই নিরাশ করেননি ফাইজুল হক ডালিম। প্রত্যেকের সঙ্গে কুশল বিনিময় করে ভোট প্রার্থনা করেন। নেতাকর্মীরাও তাকে নিয়ে উচ্ছ্বসিত। এসময় তার কর্মী সমর্থক’রা ইউনিয়নের বিভিন্ন গ্রামে মিছিল বের করে আনারস মার্কায় ভোট চেয়ে ক্লান্তিহীন স্লোগানের মাধ্যমে তারা রাজপথ মুখরিত করে রাখে।

সরেজমিনে দেখা গেছে , আনারস মার্কার চেয়ারম্যান প্রার্থী ফাইজুল হক ডালিমকে বুকে জড়িয়ে নিচ্ছেন ভোটাররা । তাঁকে একনজর দেখার জন্য ভীর করছেন শিশু থেকে শুরু করে হাড় কাপুনে বৃদ্ধরাও । তিনিও পরম ভালোবাসায় সবাইকে বুকে জড়িয়ে নিচ্ছেন । অনেকেই স্বপ্রণোদিত হয়ে তার নির্বাচনী মিছিলে অংশ নিয়েছেন । চেয়ারম্যান প্রার্থী ফাইজুল হক ডালিমের পক্ষে আনারস মার্কায় ভোটও চাইছেন সাধারণ মানুষ । এলাকার অলিগলিতে রব উঠেছে আনারস মার্কার ।ফাইজুল হক ডালিমের বিজয়ের আগাম জয়গান গাইছেন ভোটাররা ।

খোঁজ নিয়ে জানা যায়, কালাপাহাড়িয়ায় নৌকা প্রতীক তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী থাকলেও জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ফাইজুল হক ডালিম। এমনটাই বলছেন কালাপাহাড়িয়া ইউনিয়নের ভোটাররা ।

এদিকে , ফাইজুল হক ডালিম স্বতন্ত্র প্রার্থী হলেও তার পক্ষেই স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সিংহভাগ নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন । কালাপাহাড়িয়ায় আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে সাইফুল ইসলাম স্বপন নৌকা প্রতীক পেলেও আওয়ামী লীগ নেতারা বলছেন , কালাপাহাড়িয়ায় নৌকার মাঝি হিসেবে সাইফুল ইসলাম স্বপন যোগ্য নয় । তার প্রতি স্থানীয় ভোটারদের আস্থা নেই । তাই এলাকাবাসীর বৃহৎ স্বার্থের কথা বিবেচনা করেই স্থানীয় আওয়ামী লীগ নেতারা মরহুম সাবেক চেয়ারম্যান একে এম ফজলুল হকের ছেলে ফাইজুল হক ডালিমের আনারস মার্কার প্রতিই আস্থা রেখেছেন ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রুপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামী বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার

কালাপাহাড়িয়ার অলিতেগলিতে রব উঠেছে আনারস মার্কার , জয়গানের আগাম সুর

আপডেট সময় : ০৬:২৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১