নারায়ণগঞ্জ ০৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যখন যে দল ক্ষমতায় আসে সে দলে মিশে যায় বহুরূপী বাচ্চু নাসিক ৩ নং ওয়ার্ডে বেপরোয়া ভূমিখেকো বাচ্চু শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে এসপি হাবিবুর রহমানকে পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় নারায়ণগঞ্জ সদর উপজেলায় একযোগে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান যুবলীগ, না যুবদল—রূপগঞ্জে আজিজুল মালুমকে ঘিরে রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন অসহায় নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন দিয়ে পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ ডিসি ওয়াজ থেকে ফেরার পথে ডাকাতির মুখে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১২ রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত আড়াইহাজারের যুবদল নেতাকে সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা

জালকূড়ি থেকে অবৈধ ভিওআইপি ব্যবসায়ী ২ জন গ্রেফতার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০০:৩৩ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১
  • ২৮৬ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ জালকুঁড়ি পশ্চিম পাড়া এলাকায় গত শনিবার দুপুর র‌্যাব-১১ এর একটি দল অভিযান চালিয়ে অবৈধ ভিওআইপি ব্যবসায়ী মোঃ সাইদুর রহমান (৩২) মোঃ হাসিবুল ইসলাম (২৯) নামে কে অবৈধ ভিওআইপি ব্যবসার কাজে ব্যবহৃত ২ টি স্মার্টফোন ও ২ টি ল্যাপটপসহ গ্রেফতার করেছে। জানা যায় উক্ত আসামীরা মধ্যপ্রাচ্যের একটি কোম্পানীর সাথে যোগাযোগ স্থাপন করে নিয়মবহির্ভূতভাবে ভিওআইপি ব্যবসা করে আসছিল।র‌্যাব-১১-এর অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা। রবিবার (১২ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে তাঁর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আসামীরা আরো স্বীকার করে যে এই পন্থায় অর্জিত প্রায় ২৮ কোটি টাকা তারা মধ্যপ্রাচ্যে অবৈধভাবে পাচার করেছে। বিটিআরসি কর্মকর্তাগণের ভাষ্যমতে অভিযুক্তদ্বয় বাংলাদেশ সরকারকে আনুমানিক ৩ কোটি টাকা কর ফাঁকি দিয়েছে।এসব চক্র অবৈধ ভিওআইপি ব্যবসার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে যার ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।এতদপূর্বে বসতবাড়িতে ভিওআইপি সরঞ্জামাদি স্থাপন করে তারা ব্যবসা পরিচালনা করে আসছিল। তবে বর্তমানে অত্যাধুনিক প্রক্রিয়ায় বিদেশী সার্ভার ভাড়া করে কেবলমাত্র মোবাইল ফোন অথবা ল্যাপটপ ব্যবহার করে লোকচক্ষুর অন্তড়ালে দীর্ঘদিন যাবৎ অত্র এলাকায় এই ব্যবসা পরিচালনা করছে বলে জানা যায়।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

যখন যে দল ক্ষমতায় আসে সে দলে মিশে যায় বহুরূপী বাচ্চু

জালকূড়ি থেকে অবৈধ ভিওআইপি ব্যবসায়ী ২ জন গ্রেফতার

আপডেট সময় : ০২:০০:৩৩ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১