নারায়ণগঞ্জ ০৪:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে চুনের সাথে রাসায়নিক বর্জ্য মিশাচ্ছে মুনাফাখোর ব্যবসায়ীরা রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক নারায়ণগঞ্জ জেল কর্তৃপক্ষের কাছে জিম্মি বন্দিরা অর্থিক বাণিজ্যের অভিযোগ নারায়ণগঞ্জ আদর্শ মহিলা আলিম মাদরাসায় সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ আড়াইহাজারে কবি নজরুল কলেজের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন মন্ত্রী শহীদ উদ্দীন এ্যানি ও ব্যারিস্টার খোকনের পক্ষে নোয়াখালী ফোরামের প্রতিবাদ বার্তা ঐক্য-শৃঙ্খলা ও কার্যক্রম জোরদারে রিয়াদে বাপ্রসাফের গুরুত্বপূর্ণ সভা রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির

সিদ্ধিরগঞ্জে চাঁদার দাবিতে হামলা লুটপাট মামলার আসামি গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৫:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১
  • ৫২৭ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে দশ লাখ টাকা চাঁদার দাবিতে শওকত হোসেন হৃদয় নামে এক ব্যবসায়ীর বাড়িতে হামলা চালিয়ে মারধর ও লুটপাট মামলার প্রধান আসামি আমির হোসেনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত শুক্রবার রাতে মিজমিজি পাইনাদী এলাকা থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা নূর-ই আলম সিদ্দিকী তাকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত আমির হোসেন (৪২) মিজমিজি পাইনাদী এলাকার মৃত আস্কর আলীর ছেলে।
মামলার বাদী একই এলাকার মো: বিল্লাল হোসেনের ছেলে ব্যবসায়ী শওকত হোসেন হৃদয় (২২)।
জানা গেছে, আসামিরা বাদীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত চাঁদা দিতে রাজি না হওয়ায় গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় ১০/১৫ জনের একটি দল বাদীর বাড়িতে হামলা চালিয়ে মারধর, নগদ ও স্বর্ণালংকারসহ ২ লাখ ৮০ হাজার টাকা লুট করে নেয়। এঘটনায় ব্যসায়ী হৃদয় নারায়ণগঞ্জ বিজ্ঞ আমলী ( ক অঞ্চল ) আদালতে পিটিশন মামলা করেন। যার নং-১৮৯/২০২১। ২০ সেপ্টেম্বর আদালতে মামলার শুনানি হয়। বাদী পক্ষে অভিযোগ সত্য প্রতিয়মান হলে আদলাত, একজন পুলিশ অফিসার কর্তৃক সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে বাদীর দরখাস্ত এফ.আই.আর হিসাবে গন্য করার জন্য ২৩ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জ থানার ওসিকে নির্দেশ প্রদান করে আদেশ দেন। আদালতের নির্দেশনা পেয়ে গত ২৬ সেপ্টেম্বর পুলিশ মৃত আস্কর আলীর ছেলে আমির হোসেন ও আহম্মদ হোসেন বাদল এবং নূর মোহাম্মদের ছেলে ইব্রাহীমকে এজাহারভুক্ত ও ৮/১০ জনকে অজ্ঞাত আসামি দিয়ে মামলা রুজু করেন। গ্রেপ্তার আমির হোসেন মামলার প্রধান আসামি। তাকে শনিবার (২ অক্টোবর) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই নূর-ই আলম সিদ্দিকী জানান, আদালতের নির্দেশে মামলা রুজু করা হয়েছে। প্রধান আসামি আমির হোসেনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জে চুনের সাথে রাসায়নিক বর্জ্য মিশাচ্ছে মুনাফাখোর ব্যবসায়ীরা

সিদ্ধিরগঞ্জে চাঁদার দাবিতে হামলা লুটপাট মামলার আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ১১:৫৫:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১