নারায়ণগঞ্জ ০৬:২১ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা পূজা উদযাপন কমিটি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময় ফতুল্লা পাইলটে স্কুলে জিপিএ-৫ পাওয়া ৪৪ শিক্ষার্থীকে সংবর্ধনা বাজারে সিন্ডিকেটের অস্তিত্ব যাতে না থাকে সেই লক্ষ্যে কাজ করছে সরকার-খাদ্যমন্ত্রী আফরোজা খানম শিশু অধিকার দিবস উদযাপনে নারায়ণগঞ্জে ভার্চুয়ালি আলোচনায় প্রধানমন্ত্রী শহরে যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তায় ২২ জন ভলান্টিয়ারের কার্যক্রমের শুভ উদ্বোধন নারায়ণগঞ্জ সদরে ৬ষ্ঠ কাব ক্যাম্পুরীর হতে যাচ্ছে : ৭০ স্কুলের শিক্ষার্থীর অংশগ্রহণ নারায়ণগঞ্জে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত,এই পদোন্নতি আপনাদের সততা, শৃঙ্খলা, দক্ষতা ও পেশাদারিত্বের মূল্যায়ন : এসপি ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে নারায়ণগঞ্জে টাস্কফোর্স কমিটির সভা রূপগঞ্জে জামায়াত ইসলামী ডেঙ্গু সচেতনতা কার্যক্রম উদ্বোধন সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ২৫

পদ্মা ডিপোতে  বহিরাগত সন্ত্রাসীদের প্রবেশের বিরুদ্ধে  শ্রমিক ইউনিয়নের সভা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০২:৩৩ অপরাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১
  • ২৪৫ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ঃ সিদ্ধিরগঞ্জের গোদনাইল পদ্মা ডিপোর আইনশৃংখলার অবনতি রোধ কল্পে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭ টায় গোদনাইল বার্মাস্ট্যান্ডে পদ্মা ডিপোর গেইটে এ জরুরী সভার অয়োজন করে ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন, পদ্মা ইউনিট কমিটি, গোদনাইল, নারায়ণগঞ্জ। সংগঠনটির সভাপতি হাজী জাহিদ হোসেনে সভাপতিত্বে ও সংগঠনটির সাধারণ সম্পাদক ফারুক হোসেনের সঞ্চালনায় সহ সভাপতি নুর হাফিজ, যুগ্ন সম্পাদক মহি উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. আবুল হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মো. জাকির ভুইয়া, কোষাধক্ষ মনির ভূইয়া, হৃদয়, দেলোয়ার, রাবিক, মোফাজ্জল, আলম ও শাহীনসহ ডিপোর কর্মরত পাঁচ শতাধিক শ্রমিক উপস্থিত ছিলেন।
সভায় কর্মরত শ্রমিকদের নিরাপত্তা, ডিপোতে বহিরাগতদের প্রবেশ, শ্রমিকদের মারধর, ডিপোতে আইনশৃঙ্খলা রক্ষা নিয়ে ব্যাপক আলোচনা হয়।
সভায় শ্রমিকরা জানান, বেশ কিছু দিন ধরেই বহিরাগত একদল সন্ত্রাসী পদ্মা ডিপোতে বিশৃঙ্খলা করে যাচ্ছে। হুট করে ডিপোতে প্রবেশ করে ডিপোর শ্রমিকদের হুমকি ধামকি দিচ্ছেন, ডিপোর শ্রমিকদের মারধর করছেন, যা কোনভাবেই শ্রমিকরা মেনে নিতে পারছেন না।
অনেকেই গায়ের জোরে নিজেদের গাড়িতে তেল লোড করতে সিরিয়াল ভেঙে ডিপোতে প্রবেশ করেন যা অন্যায়। এটাও শ্রমিকরা মেনে নিতে পারছেন না। দেশের বৃহৎ জ্বালানি তেলের ডিপো গোদনাইলে অবস্থিত পদ্মা ডিপোর আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি করতে প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানান তারা। নচেৎ উগ্রপন্থীরা শ্রমিক সেজে প্রবেশ করে যে কোনা ধরণের নাশকতা ঘটনাতে পারে বলেন শ্রমিক ও নেতৃবৃন্দরা আশংকা প্রকাশ করেন।
সভায় সংগঠনের সাধারণ সম্পাদক ফারুক হোসেন আইনশৃংখলার অবনতি রোধ কল্পে সকল শ্রমিককে তাদের জন্য নির্ধারিত আইডি কার্ড দ্রুত সংগ্রহের জন্য অনুরোধ করেন। এবং যাদের কার্ড এর মেয়াদ উত্তির্ণ হয়ে গেছে তাদেরকেও কার্ড নবায়ণের জন্য বলেন।
তিনি বলেন, প্রকৃত শ্রমিকদের হাতে হাতে কার্ড থাকলে বহিরাগতদের চিহ্নিত করা যাবে এবং তাদের বিরুদ্ধে কর্তৃপক্ষও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন।
এ সময় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন পদ্মা ইউনিট কমিটি, গোদনাইল, নারায়ণগঞ্জের সভাপতি হাজী জাহিদ হোসেন বলেন, সম্প্রতি পদ্মা ডিপোর ভেতরে কতিপয় বহিরাগত সন্ত্রাসী প্রবেশ করে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটিয়েছে। এটা কোনভাবেই মেনে নেওয়া যায় না।
তিনি এ বিষয়ে প্রশাসনের নজরদারিসহ ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে বলেন, প্রত্যেক শ্রমিক আমরা ভাই ভাই প্রত্যেকে আমরা সকল বিপদে আপদে প্রত্যেকের পাশে থাকব। এ ডিপোতে কোনোভাবেই আইনশৃংখলার অবনতি হতে দিবোনা।
এ সময় তিনি শ্রমিকদের বর্তমান সংকটকালের মধ্যে নতুন করে পাইপ লাইনের মাধ্যমে তৈল সরবাহের সিদ্ধান্তকে মূল্যায়িত করে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেন এই ডিপোর শ্রমিকদের নিয়ে বিভিন্ন উন্নয়ণমূলক কর্মকান্ড ও সুষ্ঠ জীবন ধারণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা পূজা উদযাপন কমিটি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

পদ্মা ডিপোতে  বহিরাগত সন্ত্রাসীদের প্রবেশের বিরুদ্ধে  শ্রমিক ইউনিয়নের সভা

আপডেট সময় : ০৬:০২:৩৩ অপরাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১